চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার বয়ফ্রেন্ড নেই, জিৎদা বিশ্বাস করতেই চায় না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ০৯, জুন ২০১৮
বিনোদন
A A

আসছে ঈদে কলকাতায় মুক্তি পেতে চলেছে তারকা অভিনেতা জিৎ ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সুলতান’। ছবিটির প্রচারণায় কলকাতায় ব্যস্ত সময় পাড় করছেন মিম। সেখানকার এক সংবাদ মাধ্যম থেকে ছুটে বেড়াচ্ছেন আরেক সংবাদ মাধ্যমে। ফটোশুট আর সাক্ষাৎকারে মেতে আছেন তিনি। আর এরমধ্যে সেখানকার একটি জনপ্রিয় দৈনিকের সঙ্গে কথা বললেন মিম। তার কথায় বেরিয়ে এলো জিতের সঙ্গে ‘সুলতান’-এর শুটিং সময়ের মজার মজার অনেক কথা।

৯ জুন সেখানকার একটি পত্রিকায় দেয়া সাক্ষাৎকার নিজের ফেসবুকে শেয়ার করেন মিম। সেখানে ‘সুলতান’-এর শুটিং চলাকালীন সময়ের একটি মজার ঘটনা উল্লেখ করলে প্রশ্নকর্তাকে সোজা সাপ্টা জবাব দেন এই নায়িকা। সরল বাংলায় বলেন, ‘সুলতান’-এর শুটিং চলাকালীন সময়ে জিৎদা বারবার আমাকে জিজ্ঞেস করতেন, আমি কারও সঙ্গে প্রেম করি কি না! যত বার বলি আমার বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করতেই চায় না!

তাহলে কী সত্যিই বয়ফ্রেন্ড নেই মিমের? সেটাও সাক্ষাৎকার চলাকালীন সময়ে পরিষ্কার করলেন মিমের সঙ্গী তার মা। সাক্ষাৎকার থামিয়ে তিনি নাকি তখন বলে উঠেন, সব সময় যদি মা সঙ্গে থাকে তা হলে ছেলেরা আসবে কী করে?

এরআগে কলকাতাসফর নিয়ে চ্যানেল আই অনলাইনকে মিম বলেন, ৪ জুন কলকাতায় আসি। ৫ জুন কলকাতার পার্ক হোটেলে ‘সুলতান’ ছবির গানের মোড়ক উন্মোচন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জিৎ, প্রিয়াঙ্কাসহ অনেকেই। এরপর স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে ‘সুলতান’ নিয়ে কথা বলছি। এসব শেষ করে ১০ জুন ঢাকায় ফিরবো।

শুধু কলকাতায় নয়, ‘সুলতান’ মুক্তির কথা ছিলো বাংলাদেশেও। কিন্তু সুপ্রিমকোর্টের নির্দেশে উৎসবে ভারতীয়, পাকিস্তানি ছবির প্রদর্শন বন্ধে নির্দেশ দেয়। সে কারণে ছবির মুক্তি আটকে যায়। ঈদের পরে বাংলাদেশে মুক্তি পাবে।

‘সুলতান’-এ ছবিতে মিমকে দেখা যাবে, একজন উকিলের চরিত্রে। মিম বলেন, জিৎ দার সাথে কাজের অভিজ্ঞতা জমজমাট। চরিত্র নিয়ে মিম বলেন, যে আদালতে কেস নিয়ে কখনো জয়ী হতে পারেনা। একজন ব্যর্থ উকিল। খুব মজা লেগেছে চরিত্রটি। আমার দর্শকদের কাছে একেবারে নতুন চরিত্র এটি।

Reneta

জিতস ফিল্মস ওয়ার্কস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান’। এমনটা শোনা গেলেও পরে জানা যায় ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি পাবে আমদানি চুক্তিতে। ‘সুলতান’ পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। জিৎ-মিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা, আমান রেজা প্রমুখ। গেল ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিৎমিমলিড বিনোদনসুলতান
শেয়ারTweetPin

সর্বশেষ

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT