চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বন্ধু তুষার

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১০:৫৬ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৬
মতামত
A A

বন্ধুত্ব মানে মাটি আর আকাশে সুদূরপ্রান্তে সংঘবদ্ধ দাবি, বন্ধুত্ব মানে সাগর-ঝর্ণা মাঝে মিলনের তলে বয়ে চলা কোন নদী। আমার বন্ধু ইসমে আজম তুষার…পরিচয় স্কুলে টুকটাক থাকলেও সখত্যা গড়ে ওঠে কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সময়গুলোতে নূরজাহান রোডের ভি-৬ এ এক ছাদের নীচে বসবাস আমাদের বন্ধুত্বকে অন্য এক উচ্চতায় নিয়ে যায়। যার মাঝে ছিল দু’জনের প্রতি দু’জনের নির্ভরতা আর বিশ্বাস।

বন্ধুত্বের সংজ্ঞা অনেক মনীষী দিয়েছেন অনেক রকম করে, কিন্তু আমার কাছে বন্ধু তুষারের ওপর আর কোনো বন্ধুত্বের সংজ্ঞা নেই। বর্তমানে ও বিয়ে করে কানাডা প্রবাসী, খুব সম্ভবত ২০১৪ সালে শেষের দিকে কানাডায় পাড়ি দেয় তুষার। সম্প্রতি এক ফুটফুটে পুত্র সন্তানের ও জনক হয়েছে তুষার।

ও যখন আকাশ পথ পাড়ি দিচ্ছে, ওই আমার মাথায় যে কতশতো আকাশ ভেঙ্গে পড়েছে তা কেবল আমার সৃষ্টিকর্তারই জানা ছিল। বিশ্বাসই হচ্ছিল না যার সঙ্গে এক বেলা ঝগড়া না করলে আমার চলতো না তার সঙ্গে কি না আগামী পাঁচ সাত বছরের মধ্যে দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই।

যদিও ডিজিটাল যুগে প্রতিটি সময়েই আমরা ভাইবার টুইটারে যোগাযোগ করি, তার পরও কেমন একটা আবেগ থেকে যায় বন্ধুকে কাছে পাবার।

তুষার তোর মনে আছে, ২০০৪ সালে রিকশায় করে প্রায় অর্ধেক ঢাকা ভ্রমন, কিংবা ২০০৮ সালে রাঙামাটি তোর পাঁচ’শ টাকা হারানো নিয়ে পুরো বন্ধুমহলে হা…হুতাশ… এমন মজার গল্প ঘটনা তুষারকে নিয়ে অনেক রয়েছে, যা শেষ হবার নয়।

সত্যিই বন্ধুত্ব কখনোই শেষ হবার নয়, বন্ধুত্ব অমর। তুই যখন দেশে ছিলি কখনো বুঝি নি বন্ধুত্ব কি, যদিও অন্য বন্ধুদের দেওয়া মানিকজোড় খ্যাতি আমরা অনেক আগেই পেয়েছিলাম। তুই দেশের বাইরে যাবার পর বুঝি এ কেমন নি:সঙ্গতা আমায় গ্রাস করল….অনেক মিস করি বন্ধু তোকে…..

Reneta

রাষ্ট্র বিজ্ঞানী এরিস্টটল একটা কথা বলেছিলেন প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। সত্যিই তাই …..

একই মুদ্রার এপিঠ-ওপিঠ ই ছিল আমাদের বন্ধুত্ব। যতো দূরেই থাক….একদিন আমরা মিলবো পুরানো দিনের সেই আড্ডায়…

পার্থ বড়ুয়ার একটি গানে শেষ করি আমার বন্ধুবিলাপ

“দেখা হবে বন্ধু কারণে আর অকারণে

দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে

দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপাগরতায়”


(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্ধু দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

জুন ১০, ২০২৬

ইংলিশের সঙ্গে আগ্রাসী আচরণ করে শাস্তি পেলেন নাহিদ

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT