চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আভাস’-এর পর তানযীর তুহীনের ‘বাস্তব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

বাংলা ব্যান্ডে বিগত দুই দশক ধরে অন্যতম শক্তিমান ভোকাল তানযীর তুহিন। ব্যান্ড দল ‘শিরোনামহীন’-এর হয়ে দীর্ঘদিন গাইতে দেখা গেছে তাকে। ২০১৮ সালে পুরনো এই দল ছেড়ে তিনি গড়েন নতুন ব্যান্ড দল ‘আভাস’।

যাত্রার শুরুতেই এই ব্যান্ড থেকে ‘মানুষ’ নামে একটি গান প্রকাশ হয়। খুব সাড়া না ফেললেও ২০১৯ সালের শুরুতেই ‘আভাস’-এর দ্বিতীয় মৌলিক গান নিয়ে হাজির হন তুহিন। গানটি বেশ প্রশংসিত হয়, সাড়া ফেলে শ্রোতাদের মধ্যে।

নিজস্ব ইউটিউবে প্রকাশিত সেই গান ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে ৪৬ লাখের ও বেশিবার! এবার তৃতীয় মৌলিক গান নিয়ে তুহিনের আভাস।

রবিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয় তৃতীয় মৌলিক গান ‌‘বাস্তব’। যে গানে উঠে এসেছে এ শহরের বাস্তবতার গল্প। এর কথা ও সুর করেছেন তানযীর তুহীন নিজেই।

গানটির ভিডিও নির্মাণ করেছেন আরিফুর রহমান। তিনি এরআগে ‘আভাস’-এর টাইটেল গান ভিডিওটির নির্দেশনায় ছিলেন।

রবিবার সন্ধ্যায় ‘আভাস’-এর নতুন গান প্রকাশ অনুষ্ঠানে

তুহিনের নতুন এই গানের কথা এরকম: শুদ্ধ কথার রীতি নীতি,পেট চুক্তির ওই কাব্যগীতি/ হটকারিতার লেবাস গায়ে এই শহরটায়/ শেকল পায়ে যে মানুষটা হেটে যায় কি বা পায়/ হেটে হেটে অবশেষে দিন গুলো কেটে যায়।

Reneta

রবিবার সন্ধ্যার পর নতুন এই গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে যেতে থাকে। সোমবার দুপুর পর্যন্ত গানটি দেখা হয়েছে প্রায় এক লক্ষ বার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আভাসআরিফুর রহমানগানতানযীর তুহীনবাস্তবলিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

জুন ২৩, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

জুন ২৩, ২০২৬

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT