চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আব্বাস-মান্না বৈধ, রনি বাতিলের খাতায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে টিকে গেছেন ৪২টি মামলার অাসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বগুড়া-২ আসন থেকে বৈধতার সনদ পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এছাড়া ঢাকা-৮ আসনে ২২ জন প্রার্থীর মধ্যে ১৪ দলের রাশেদ খান মেননসহ ১৪ জন প্রার্থী বৈধ হয়েছে। ৭ জন বাতিল ও ১ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিলের খাতায় পড়ে গেছে।

ঢাকা-৯ আসনে ঋণ খেলাপির দায়ে ধানের শীষ প্রার্থী আফরোজা আব্বাস এর মনোনয়নপত্র স্থগিত করেছে। ২ ঘণ্টা পর সিদ্ধান্ত জানাবে।

এছাড়া ঢাকা-৬ অাসনে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।

Reneta

ঢাকা-৭ আসনে ঋণ খেলাপির দায়ে বিএনপির নাসিমা আক্তার এর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা বিভাগের ১৫টি আসনের মধ্যে ৯ টি আসনের বাছাই প্রক্রিয়ায় ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আর এই বাতিলকে উদ্দেশ্যমূলকভাবে হয়েছে দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী।

রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, মনোনয়নপত্র বাতিল উদ্দেশ্যমূলক৷ এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এবং সর্বোপরি নির্বাচনকে বানচাল করতে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ একত্রে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের পক্ষে নিজেকে নিয়োজিত রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনমির্জা আব্বাসলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT