চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১০:৩০ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

ভারপ্রাপ্ত বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে জাপান ও মেয়েকে দেখতে কানাডা যাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এজন্য তিনি আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকবেন। এই সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে।

বুধবার আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতকালীন সময়ে অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের প্রবীণতম বিচারক মাননীয় বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করিয়াছেন’।

এর আগে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে বলা হয়, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডায় বসবাসরত শারীরিকভাবে অসুস্থ কন্যাকে দেখার জন্য আগামী ১০ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত  কানাডায় এবং জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে ১৮ সেপ্টেম্বর হতে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক’ সম্মেলনে অংশগ্রহণে জাপানে অবস্থান করবেন।’

প্রধান বিচারপতির সহধর্মিণী সুষমা সিনহা ও আপিল বিভাগের রেজিস্টার মো. জাকির হোসেন তার সঙ্গে জাপান যাবেন।

কানাডা ভ্রমণের জন্য ১০ সেপ্টেম্বর বা এর নিকটবর্তী তারিখে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি। ১৭ সেপ্টেম্বর বা তার নিকটবর্তী তারিখে জাপানের উদ্দেশ্যে কানাডা ত্যাগ করবেন প্রধান বিচারপতি। জাপানে সম্মেলন শেষে ২২ সেপ্টেম্বর বা তার নিকটবর্তী তারিখে প্রধান বিচারপতি দেশে প্রত্যাবর্তন করবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে সিনহাপ্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিলিয়ন কিলোমিটার পাড়ি দিয়ে ‘গ্রহাণু ২০১৬ এইচও ৩’-এ পৌঁছেছে চীনের থিয়ানওয়েন-২

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

জুলাই ৬, ২০২৬

বাস ও গরুবাহী পিকআপের সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ শিশুর

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গুলশান লেকের পরিবেশ রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT