চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে নিয়ে উপন্যাস ‘মিস্টার প্রেসিডেন্ট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২১
শিল্প সাহিত্য
A A

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন জাস্টিস আবু সাঈদ চৌধুরী। বেঁচে থাকলে ২০২১ সালের ৩১ জানুয়ারি তিনি ১০০ বছরে পা দিতেন। তার শততম জন্মবার্ষিকীতে প্রকাশিত হচ্ছে ইতিহাস ভিত্তিক উপন্যাস ‘মিস্টার প্রেসিডেন্ট’। লিখেছেন কানাডা প্রবাসী লেখক আকতার হোসেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী মুজিবনগর সরকার, বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বহির্বিশ্ব ও জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছিলেন। যদিও নিয়োগ প্রাপ্তির অনেক আগের থেকেই তিনি প্রবাসী বাঙালিদের সংগঠিত করে জনমত সৃষ্টির কাজে নিয়োজিত ছিলেন। ‘মিস্টার প্রেসিডেন্ট’ বইটিতে আবু সাঈদ চৌধুরীর প্রথম দিনের কর্মকাণ্ড দিয়ে শুরু করে জীবনের শেষ দিনটি পর্যন্ত ধরে রাখার চেষ্টা করা হয়েছে বলে লেখক সূত্রে জানা গেছে। ঘটনা পরিক্রমায় তিনি বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন। তিনিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর শপথ-বাক্য পাঠ করিয়েছিলেন। আবু সাঈদ চৌধুরীকে এত বড় সম্মান দেওয়ার কারণ হলো মুক্তিযুদ্ধের নয় মাস তাঁর গৌরবোজ্জ্বল সাফল্যময় কর্মকাণ্ড।

বইটির লেখক আকতার হোসেন বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট’ পড়ার পর কেউ যদি মনে করেন, দেশ থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করে, বৈরি আবহাওয়া ও পরিবেশের মধ্যে থেকেও যেসব ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছেন তারাও স্বাধীনতার বীর সৈনিক, তবেই ‘মিস্টার প্রেসিডেন্ট’ লেখা সার্থক।

স্বাধীনতার পঞ্চাশ বছর উপলক্ষে আগামী ১৮ মার্চ-১৪ এপ্রিল অনুষ্ঠিতব্য একুশে বইমেলায় বইটি প্রকাশ করবে ‘নন্দিতা প্রকাশ’। বইটির ইংরেজি অনুবাদও একই সময় পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচারপতি আবু সাঈদ চৌধুরীমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT