চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কনার ব্যয়বহুল মিউজিক ভিডিও

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
৪:২৯ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘কথা দাও তুমি থাকবে পাশে’ মিউজিক ভিডিওর শুটিংয়ের ফাঁকে মেহজাবীন ও ইরফান সাজ্জাদ

‘কথা দাও তুমি থাকবে পাশে’ মিউজিক ভিডিওর শুটিংয়ের ফাঁকে মেহজাবীন ও ইরফান সাজ্জাদ

‘কথা দাও তুমি থাকবে পাশে’, কনা আর ইমরানের গাওয়া গানটি প্রথম শোনা যায় গত বছর রমজান মাসে। ওই সময় বের হয় কনার অ্যালবাম ‘রিদমিক কনা’। এই অ্যালবামেই রয়েছে গানটি। এবার গানটির মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। পরিচালনা করছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও মেহজাবিন। গত বুধবার মানিকগঞ্জের এক গ্রামে সারা দিন শুটিং হলো।

খুবই ব্যয়বহুল একটি কাজ হচ্ছে। জানা গেল, এর আগে কনার যে কয়টি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে, সবকটিই খুবই ব্যয়বহুল হয়েছে। এবারও তা–ই হচ্ছে।’

মাবরুর রশীদ বান্নাহ নাটকের পরিচালক। এবারই প্রথম তিনি মিউজিক ভিডিও পরিচালনা করছেন। গানটির ভাবনার সঙ্গে মিলিয়ে মিউজিক ভিডিওর জন্য চমৎ​কার গল্প তৈরি করেছেন তিনি। ইরফান সাজ্জাদ বলেন, ‘আমি চিত্রশিল্পী। ছবি আঁকার জন্য গ্রামে এসেছি। সেখানে মেহজাবিনকে দেখে মুগ্ধ হই। আমি লুকিয়ে লুকিয়ে মেহজাবিনের ছবি আঁকি। আমার যখন আঁকা শেষ; পেছন ফিরে দেখি, আমার ছবি কাঁথায় এঁকে তা সেলাই করেছে মেহজাবিন। দারুণ রোমান্টিক!’

আর মেহজাবীন বললেন, ‘সুন্দর একটি গল্প দেখা যাবে এখানে। তাই কাজটি করেও ভালো লেগেছে।’

পয়লা বৈশাখ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি ইউটিউবে প্রকাশ করবে মিউজিক ভিডিওটি।

বান্নাহ বলেন, ‘গানটি আমার পছন্দ হয়েছে। আমি আর মেহজাবিন একসঙ্গে কয়েকটি নাটক করেছি। তবে এবার মিউজিক ভিডিওতে আমরা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।’

Reneta

‘কথা দাও তুমি থাকবে পাশে’ গানটির কথা লিখেছেন জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান।

কনা ও ইমরান

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানমেহজাবিন
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT