চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২১
বাংলাদেশ
A A

আবারও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।

অফিসার্স ক্লাব ঢাকার ৫২তম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মেজবাহ উদ্দিনকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

২০২০ সালে নির্বাচনের মাধ্যমে এ দায়িত্ব গ্রহণের পর মেজবাহ উদ্দিন অসাধারণ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ফলশ্রুতিতে করোনাকালে নির্বাচন এড়িয়ে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে ১ অক্টোবর অফিসার্স ক্লাবের ৫২তম সাধারণ সভায় তাকে দায়িত্বের জন্য পুনর্বিবেচিত করা হয়।

গঠনতন্ত্র অনুযায়ী, সাধারণ সম্পাদক ক্লাবের প্রশাসনিক প্রধান। সরকারের মন্ত্রিপরিষদ সচিব পদাধিকার বলে অফিসার্স ক্লাবের সভাপতি। বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে রয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পেশাগত পরিচয়ের বাইরে একজন সমাজ সেবক হিসেবে আরো আগেই সুনাম কুড়িয়েছেন। করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ‘কোভিড-১৯ হিরো গোল্ড অ্যাওয়ার্ড’ শীর্ষক সম্মাননায় ভূষিত হন তিনি।

শুধু তাই নয় অফিসার্স ক্লাব ঢাকার অসহায় দুস্থ কর্মচারীদের সহায়তার জন্য একটি বিশেষ কল্যাণ তহবিল গঠন করেছেন মেজবাহ উদ্দিন। এর বাইরে সাধারণ মানুষের জন্যও কাজ করে যাচ্ছেন তিনি। নিজের মায়ের নামে প্রতিষ্ঠিত ছাবেরা ফাউন্ডেশনের মাধ্যমে কয়েক হাজার দুস্থ পরিবারকে করোনাকালে সহায়তা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

Reneta

জনহিতকর কাজ ও সবার সঙ্গে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতার কারণে মেজবাহ উদ্দিন সবার কাছেই তুমুল জনপ্রিয়। তিনি ২০২০ সালের জানুয়ারির শেষ দিকে সরকারী কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ সংগঠন অফিসার্স ক্লাব ঢাকার নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে জনসেবামূলক কাজ, সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতাসহ নানা ক্ষেত্রে জড়িত থাকায় সবার সঙ্গেই তার হৃদ্যতা। বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন।

বিসিএস ১১ ব্যাচের এই কর্মকর্তা এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক পিএস, খুলনার জেলা প্রশাসক, চট্টগ্রাম এর জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের শ্রেষ্ঠ ডিসি হিসাবে প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কৃত হন।

মেজবাহ উদ্দিনের ক্যারিয়ারের শুরু থেকেই সততা ও নিষ্ঠার জন্য প্রশংসিত হয়ে আসছেন। কর্মক্ষেত্রে সততা এবং দক্ষতার জন্য একাধিকবার প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ পর্যায় থেকে পেয়েছেন নানা স্বীকৃতি।

পুনরায় অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মেজবাহ উদ্দিন ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের কল্যাণে কাজ করে যাওয়ার অভিপ্রায়  ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেজবাহ উদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মের নামে সন্ত্রাসবাদকে সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই ১, ২০২৬

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬

রণবীরের সবচেয়ে ব্যয়বহুল মিশন হতে যাচ্ছে ‘প্রলয়’!

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT