চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার ঝুলে গেলো টাঙ্গাইল উপ-নির্বাচন

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:৩৫ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

টাঙ্গাইল-৪ উপ-নির্বাচনের কার্যক্রম আবারো ১৫ দিনের জন্য পিছিয়ে গেছে। রোববার সুপ্রিমকোর্টের আপিল বিভাগে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন কাদের সিদ্দিকী।

তার আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি দুই সপ্তাহের জন্য স্ট্যান্ডওভারে (ঝুলিয়ে) রাখার আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।

রাগীব রউফ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, আদালত আবেদনটি দুই সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার রেখেছেন। এর মধ্যে নিয়মিত আপিল করতে বলা হয়েছে। একই সময়ে মধ্যে ইসি (নির্বাচন কমিশন) কোনো প্রকার কর্যক্রম করতে পারবে না।

তবে ইসির আইনজীবীরা জানিয়েছেন চেম্বার আদালত তাদের আবেদনে সাড়া দেননি। তাই হাইকোর্টের রায় বহাল রয়েছে।

গত ৪ ফেব্রুয়ারী কাদের সিদ্দিকীর করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ। তার মনোনয়নপত্র বৈধ নয় বলে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তও বহাল রাখেন আদালত।

Reneta

টাঙ্গাইল-৪ আসনে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন কাদের সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী। গত বছরের ১ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

পরে ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচনের দিন ধার্য করে নির্বাচন কমিশন (ইসি)। অন্য দলের পাশাপাশি এতে কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন।

ঋণখেলাপের অভিযোগে ২০১৪ সালের ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

১৬ অক্টোবর এ দুই নেতা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন। ১৮ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাদের সিদ্দিকীর আপিল খারিজ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাঙ্গাইল উপ-নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT