চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনের সমাপ্তি, ক্লাসে ফিরছে বুয়েট শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

আবরার হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়ন হওয়ায় দীর্ঘ ২ মাস পর আন্দোলনের ইতি টেনেছে শিক্ষার্থীরা।

আগামী ২৮ ডিসেম্বর থেকে শিক্ষা কার্যক্রমে ফেরার মধ্যে দিয়ে সচল হবে বিশ্ববিদ্যালয়টি। বুধবার বিকালে বুয়েটের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করে এই আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে তারা।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাহমুদুর রহমান সায়েম সাংবাদিকদের জানান, তাদের সব দাবি প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করেছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে অ্যাকাডেমিক কার্যক্রমে ফিরবেন তারা।

এসময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তদন্তকারী সংস্থা ১৩ নভেম্বর আবরার হত্যা মামলার চার্জশিট দাখিল করে এবং প্রধানমন্ত্রীও এ ব্যাপারে শুরু থেকেই সচেষ্ট ছিলেন। এজন্য প্রধানমন্ত্রীকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সাথে আইনমন্ত্রী মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার ব্যাপারে জানিয়েছেন। এরপর গত ২১ নভেম্বর বুয়েট প্রশাসন হত্যাকান্ডের সাথে জড়িত ২৬ জনকে একাডেমিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে একাডেমিক বহিষ্কার করে যা আমাদের তিনটি শর্তের মধ্যে ছিল। এছাড়া গত ২৭ নভেম্বর বুয়েট কর্তৃপক্ষ আহসানউল্লাহ হল এবং সোহরাওয়ার্দী হলে ঘটা পূর্বের ঘটনায় অভিযুক্তদের শাস্তি প্রদান করে নোটিশ দেয় যা আমাদের দেওয়া দ্বিতীয় শর্তের মধ্যে ছিল। তিতুমীর হলের র‌্যাগিংয়ের ঘটনায় পুনরায় তদন্তের প্রয়োজন হওয়ায় এটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন এবং আজকে এ ব্যাপারে মিটিং আছে বলে আমাদেরকে বুয়েট প্রশাসন থেকে জানানো হয়।

শিক্ষার্থীরা আরও জানান, সর্বশেষ গত ২ ডিসেম্বর বুয়েটের কোনো শিক্ষার্থী র‌্যাগিং এবং সাংগঠনিক ছাত্ররাজনীতির সাথে জটিত থাকলে সেটার শাস্তির নীতিমালা বিষয়ে প্রশাসন একটি নোটিশ প্রকাশ করেছে এবং আজ বুধবার সকালে এই নোটিশ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তাদের জানিয়েছে। তাই আগামী ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবরার হত্যা মামলাবুয়েটর‍্যাগিং
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT