চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবরার হত্যাকাণ্ডে জড়িত বুয়েট ছাত্রলীগের ১১ নেতা বহিস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
বুয়েট শিক্ষার্থী-আবরার হত্যা-দূতাবাস-উদ্বেগ

আবরার ফাহাদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সংগঠনের ১১ নেতার জড়িত থাকার প্রমাণ পেয়েছে ছাত্রলীগ। তাদের সাংগঠনিক ভাবে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ছাত্রলীগ।

ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আল-নাহিয়ান খান বলেন, আমরা যে তদন্ত কমিটি গঠন করেছি, সেই তদন্ত কমিটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সাথে ১১ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে। তাদের সাংগঠনিকভাবে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

জয় বলেন, পরে তদন্ত করে যদি আরও এ ঘটনার সাথে কারো সম্পৃক্ততা পাওয়া যায়, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকে তার দায়ভার সংগঠন তথা বাংলাদেশ ছাত্রলীগ নিবে না। তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি, দ্রুত এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন।

ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কৃত বুয়েটের নেতারা  হচ্ছেন- মেহেদী হাসান রাসেল, সাধারণ সম্পাদক, মুহতাসিম ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদী হাসান রবিন, সাংগঠনিক সম্পাদক, অনিক সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক, মেফতাহুল ইসলাম জিয়ন, ক্রীড়া সম্পাদক, মনিরুজ্জামান মনির, সাহিত্য সম্পাদক, ইফতি মোশাররফ সকাল, উপ-সমাজসেবা সম্পাদক, মুজতবা রাফিদ, উপ-দপ্তর সম্পাদক,  মুনতাসির আল জেমি, সদস্য, এহতেসামুল রাব্বি তানিম, সদস্য এবং মুজাহিদুর রহমান, সদস্য বুয়েট ছাত্রলীগ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবরার ফাহাদবুয়েট ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT