চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিকান নেশন্স কাপে স্টেডিয়ামের বাইরে সংঘর্ষ, নিহত ৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ পূর্বাহ্ন ২৫, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ক্যামেরুনে আফ্রিকান নেশন্স কাপের ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের বাইরে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় বেশ কিছু শিশু আহত হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিআরটিভি স্টেডিয়ামের প্রবেশপথে সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার ষোলোর ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ক্যামেরুন ও কোমরোস আইল্যান্ডস। ভিডিও ফুটেজে দেখা গেছে, ম্যাচটি দেখতে ফুটবল ভক্তরা রাজধানী ইয়াউন্দের পল বিয়া স্টেডিয়ামে প্রবেশের জন্য লড়াই করছে। স্টেডিয়ামের স্টুয়ার্ডরা গেট বন্ধ করে দর্শক প্রবেশের অনুমতি বন্ধ করে দেয়ার প্রেক্ষিতে সংঘর্ষের সূত্রপাত হয়।

ঘটনাস্থলের নিকটবর্তী মেসাসি হাসপাতালের কর্মকর্তারা বলেছেন, পদদলিত হয়ে আহত হওয়া কমপক্ষে ৪০ জন রোগীকে তারা পেয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তাদের একটি বিশেষায়িত হাসপাতালে সরিয়ে নিতে হবে।

ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া বলেছেন, আরও হতাহতের ঘটনা হতে পারে। আমরা প্রকৃতপক্ষে মোট হতাহতের সংখ্যা জানাতে পারছি না।

স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৬০ হাজার হলেও করোনার বিধিনিষেধের কারণে ৮০ শতাংশের বেশি পূর্ণ হওয়ার কথা ছিল না। ম্যাচ কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, প্রায় ৫০ হাজার মানুষ ভেতরে প্রবেশের চেষ্টা করছিল।

Reneta

বিবিসির আফ্রিকা অঞ্চলের প্রযোজক নিক ক্যাভেল খেলাটি দেখার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্টেডিয়ামের প্রবেশপথের চারপাশে অনেক পড়ে থাকা জুতা এবং অন্যান্য ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।

এমন সংঘর্ষের ঘটনা সত্ত্বেও ক্যামেরুন এবং কোমরস আইল্যান্ডসের মধ্যকার ম্যাচটি সম্পন্ন হয়। স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন একটি বিবৃতিতে বলেছে, তারা এই ঘটনা সম্পর্কে অবগত এবং বর্তমানে পরিস্থিতি তদন্ত করছে, কী ঘটেছে সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্যামেরুন সরকার এবং স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিকান নেশন্স কাপক্যামেরুননিহত ৬লিড স্পোর্টসসংঘর্ষস্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT