চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানের অকুতোভয় নারীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

‘আমরা সমান অধিকার চাই, আমরা সরকারে নারীদের দেখতে চাই।’ বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় মিছিল করার সময় কয়েক ডজন নারী বিক্ষোভকারীর মুখে এমন স্লোগান শোনা যায়। 

তার একদিন আগে তালেবান তাদের অন্তর্বর্তী মন্ত্রিসভা ঘোষণা করে। কিন্তু সেখানে কোনো নারীকে রাখা হয়নি এবং দেশটিতে এখন নারী বিষয়ক কোনো মন্ত্রণালয়ও নেই।

নারীদের প্রতি এমন দমন-পীড়নের সমালোচনা করে এরই মধ্যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন-সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা তালেবান সরকারকে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, তালেবানদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই।

সারা (ছদ্মনাম) নামের একজন নারী বলেন, আমরা এটা গ্রহণ করতে পারছি না, সেজন্য রাস্তায় নেমে এসেছি। গত সপ্তাহ থেকে চলমান বিক্ষোভে দ্বিতীয়বারের মতো অংশ নিলেন তিনি।

আরেক বিক্ষোভকারী জিয়া (ছদ্মনাম) বলেন, আমরা শান্তিতে বিক্ষোভ করছিলাম। তারপরই দেখলাম ৪-৫টি গাড়িতে অন্তত ১০ জন করে তালেবান আমাদের অনুসরণ করছে।

বিক্ষোভকারী নারীরা জানান, পরে তাদের থামানো হয়েছে, বেত্রাঘাত করা হয়েছে এবং বৈদ্যুতিক শক দেয় এমন লাঠিপেটা করা হয়েছে।

Reneta

জিয়া বলেন, ওরা আমার কাঁধে দুবার আঘাত করেছে। আমার সারা শরীরে ব্যথা অনুভব করছি।  এখনও ব্যথা আছে আর হাত নাড়াতেই পারছি না।

‘‘ওরা অনেক নোংরা ভাষায় গালি দিচ্ছিলো আর নিপীড়ন করছিলো। যেসব নামে ডাকছিলো সেগুলো আবার উচ্চারণ করাও লজ্জার।’’

সারা বলেন, সবাইকে আঘাত করেছে। আমাকেও মেরেছে। তারা বলছিলো বাড়িই নারীর জায়গা, ওখানে ফিরে যাও।

বিক্ষোভ অবদমনের ভিডিও করতে গেলে সারার হাত থেকে ফোন নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এক তালেবান। তবে তালেবানরা বলছে, তারা নারী অধিকারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, নারী শিক্ষা বা চাকরি করার বিরুদ্ধে তারা নয়।

কিন্তু গত ১৫ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে জনস্বাস্থ্য বিভাগ ছাড়া সব নারীকে কাজ থেকে বিরত থাকতে বলেছে যতদিন না নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে ততদিন।

এর আগেও নিরাপত্তার অজুহাতে ১৯৯০ সালে নারীদের কাজ থেকে বিরত করেছিলো তালেবানরা। সারার মতো অনেকের ভয় এবারও তার ব্যতিক্রম হবে না।

সারা সরকারি বিভাগের পরামর্শক হিসেবে কাজ করেন। পাশাপাশি নিজের একটি ব্যবসাও চালান। তার পরিবার তার জীবন নিয়ে ভীত।

‘‘ওরা বলে বিক্ষোভে যেও না। তালেবান তোমাকে মেরে ফেলবে। এখানে আসার জন্য ভাইয়ের সাথে ঝগড়া করেছি।  আমাদের কথা বলা জরুরি। আমি ভীত নই। ধীরে ধীরে মরার চেয়ে একবারে মরাই ভালো।’’

অন্যদিকে জিয়ার পরিবারই তাকে বিক্ষোভে যেতে উৎসাহিত করেছেন। তিনি বিবাহিত, চার সন্তানের জননী, তার মধ্যে একটি সদ্যোজাত।

জিয়া বলেন, তালেবানরা কয়েকদিনের জন্য আসেনি। তারা দীর্ঘদিন থাকবে। আমাদের অধিকার অর্জন করে নিতে হবে।  শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানদের জন্য। হয়তো তালেবানরা আমাদের খুঁজে বের করবে এবং টার্গেট করবে। কিন্তু কোনো বিকল্প নেই। আমাদের চালিয়ে যেতে হবে।

হেরাতে এই সপ্তাহের শুরুতে বিক্ষোভে তালেবান গুলি চালালে তিনজনের মৃত্যু হয়। গত কয়েকদিনে আরও বেশি নৃশংস হয়ে উঠেছে তালেবান।

আফগানিস্তানে কার্যকরভাবে বিক্ষোভ নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে তালেবান। তারা জানিয়েছে, বিক্ষোভকারীদের অবশ্যই আইন মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে, তারপর নিরাপত্তা পরিষেবাগুলিকে প্রতিবাদের স্থান এবং সময় এবং এমনকি ব্যানার এবং স্লোগান সম্পর্কে তথ্য দিতে হবে।

এর ফলে জিয়া এবং সারাদের জন্য আফগানিস্তানে তাদের অধিকার দাবি করা আরও কঠিন হয়ে উঠছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানআফগানিস্তানতালেবাননারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT