চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ত্রাসী হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
কাবুল-ইন্টারকন্টিনেন্টাল-সন্ত্রাসী হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। হামলায় এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহত হয়েছে কমপক্ষে ৬ জন।

নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিক। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কাবুল নিরাপত্তা বাহিনীর সদস্যরা একতলা একতলা করে অভিযান চালিয়ে হামলাকারীদের নিরস্ত্র বা নিশ্চিহ্ন করার চেষ্টা চালিয়েছে বলে জানায় আল-জাজিরা। অভিযানে ১৫৩ জন অতিথিকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে ৪১ জনই বিদেশি।

মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাতে বিশেষ বাহিনীর অভিযানে বন্দুকধারীদের চার জনের নিহত হওয়ার খবর দিয়েছে বিবিসি। অভিযানের প্রথমদিকে তিন বন্দুকধারী নিহত হওয়ার পর শেষ আরেকজন হোটেলের ভেতরে অবস্থান করে হামলা চালিয়ে যাচ্ছিল। তাকে হত্যার পর অভিযান সমাপ্ত ঘোষণা করে বিশেষ নিরাপত্তা বাহিনী।

আফগান গোয়েন্দা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে ৪ জন বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হোটেলে ঢুকে পড়ে। ঢুকেই তারা অতিথি ও হোটেল কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে এবং গ্রেনেড ছুড়তে থাকে। বন্দুকধারীরা ওই সময় কয়েকজনকে জিম্মি করে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে আল-জাজিরা জানিয়েছে, হামলাকারীরা কাবুলের অন্যতম বৃহৎ এই বিলাসবহুল হোটেলের এক পাশে আগুন জ্বালিয়ে দিয়েছে বন্দুকধারীরা। হোটেলের ভেতর বেশকিছু জায়গা থেকে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।কাবুল-ইন্টারকন্টিনেন্টাল-সন্ত্রাসী হামলা

Reneta

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগ কাবুলের হোটেলসহ বিভিন্ন স্থানে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিল। তার দু’দিন পরই এ হামলার ঘটনা ঘটল।

হামলার দায় এখনো কোনো সন্ত্রাসী দল স্বীকার করেনি। এর আগে ২০১১ সালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়া আত্মঘাতী হামলায় ২১ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি সংগঠন তালেবান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকাবুলসন্ত্রাসী হামলাহোটেল ইন্টারকন্টিনেন্টাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসার ওপর পাহাড়ধস, নিহতের সংখ্যা বাড়ছে

জুলাই ৮, ২০২৬

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT