চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তান-বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা

আফগানিস্তানে এক বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে শহর-ই-দুবাই ওয়েডিং হলে ওই হামলার ঘটনা ঘটে।

পুলিশের ধারণা, বোমা হামলাটি আত্মঘাতী হামলা ছিল।

বিস্ফোরণের পর হতাহত অনেক মানুষের দেহ মেঝেতে পড়ে ছিল বলে বিবিসি’কে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আহত কমপক্ষে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো বিস্ফোরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

হামলায় দায় এখনো কেউ স্বীকার না করলেও সম্প্রতি তালেবান এবং আইএসের স্থানীয় শাখা কাবুলে একাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছেন রাহিমি।

বিস্ফোরণের সময় হলটিতে এক হাজারেরও বেশি অতিথি ছিলেন। আফগান বিয়েগুলোতে সাধারণত পুরুষদের জন্য আলাদা এবং নারী ও শিশুদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়। বিস্ফোরণটি ঘটে পুরুষদের অংশে।আফগানিস্তান-বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা

Reneta

মোহাম্মদ ফারহাগ নামে বিয়ের একজন অতিথি জানান, ঘটনার সময় তিনি মেয়েদের অংশে ছিলেন। হঠাৎই বিকট একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি।

ফারহাগ বলেন, ‘সবাই চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যাচ্ছিল হল থেকে। প্রায় ২০ মিনিট পুরো হলে শুধু ধোঁয়া ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। ছেলেদের অংশে যারা ছিল তারা সবাই হয় মৃত না হয় আহত।’

বোমা বিস্ফোরণের দু’ঘণ্টা পরও সেখান থেকে উদ্ধারকারীরা মরদেহ বের করছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানআফগানিস্তান-বোমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার রাতে ইসলামাবাদ যেতে পারে আরাঘচির নেতৃত্ব ইরানি প্রতিনিধিদল

এপ্রিল ২৪, ২০২৬

সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: ২জন গ্রেফতার

এপ্রিল ২৪, ২০২৬

শুক্রবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT