চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে ফের জুমার নামাজে বোমা হামলা, হতাহত ১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগাহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। আইএস জঙ্গিগোষ্ঠী এ হামলায় দায় স্বীকার করেছে।

শুক্রবার দুপুর দেড়টায় প্রদেশের স্পিনঘার এলাকার একটি মসজিদে এ বিস্ফোরণ হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তালেবান কর্মকর্তারা।

নানগাহার প্রদেশের সরকারি মুখপাত্র কারি হানিফ মার্কিন সংবাদ সংস্থা এপিকে বলেছেন, ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা আগে থেকেই মসজিদে বোমাটি লাগিয়ে রেখেছিল।

জানা যায়, মুসুল্লিরা তখন নামাজের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। এসময় হঠাৎ একটি বোমা বিস্ফোরণ হয়। তবে, বোমাটি তেমন শক্তিশালী ছিল না।

স্থানীয় এক চিকিৎসক ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস খোরাসান বা আইএস-কে ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে।

Reneta

এর আগে, অক্টোবর মাসে আফগানিস্তানের দুটি শিয়া মসজিদে বোমা হামলা চালিয়েছিল আইএস-কে। সেসব হামলায় মোট মৃতের সংখ্যা ১২০ জনেরও বেশি।

সর্বশেষ নভেম্বরের শুরুর দিকে কাবুলের একটি হাসপাতালে বন্দুক হামলা করেছে আইএস-কে। ওই হামলায় নিহত হয়েছেন অন্তত ১৯ জন, আহত হন ৫০ জনেরও বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT