চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে যে ছয় সিনেমায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২১
বিনোদন
A A

কাবুলে ঢুকে পড়েছে তালেবান সেনারা। ক্ষমতা এখন তালেবানের হাতে। এক বিধ্বংসী সামরিক অভিযানে ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর গত ২০ বছর ধরে আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। জুলাইয়ের প্রথম সপ্তাহে মার্কিন সৈন্যদের শেষ দলটি কাবুলের ত্যাগ করে। তার মাত্র ছয় সপ্তাহ পার না হতেই সরকার পতন ঘটালো তালেবানরা।

বছরের পর বছর ধরে বহু সাংবাদিক, ফটোগ্রাফার, চলচ্চিত্র নির্মাতা আফগানিস্তানের জটিল পরিস্থিতি ও সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেছেন বিশ্বের কাছে। জেনে নিন ছয়টি সিনেমা সম্পর্কে।

ওসামা: সিদ্দিক বর্মকের ২০০৩ সালের সিনেমা ‘ওসামা।’ সিনেমাটি তালেবান শাসনামলের সময় আফগানিস্তানে বসবাসকারী এক কিশোরী মেয়েকে কেন্দ্র করে। পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য যে কিশোরের ছদ্মবেশ নিয়ে উপার্জনের চেষ্টা করে।

দ্য টিলমান স্টোরি: আমির বার-লেভ এর পুরস্কারজয়ী তথ্যচিত্র ‘দ্য তিলমান স্টোরি’। ফুটবল খেলোয়াড় প্যাট টিলম্যানের আমেরিকান আর্মিতে যোগ দেয়া এবং আফগানিস্তানের যুদ্ধে মৃত্যুতে ঘিরে তৈরি করা হয়েছে এই তথ্যচিত্রটি। প্যাট টিলম্যান ২০০২ সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।

দ্য রোড টু গুয়ানতানামো: মাইকেল উইন্টারবটম পরিচালিত ‘দ্য রোড টু গুয়ানতানামো’ সিনেমাটি তিনজন ব্রিটিশ নাগরিককে নিয়ে। তাদের ২০০১ সালে আফগানিস্তানে বন্দি করা হয়েছিল। সেখান থেকে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র আটক করে গুয়ানতানামোর বন্দী শিবিরে নিয়ে যায়। সেখানে তাদেরকে দুই বছরেরও বেশি সময় থাকতে হয়েছিল।

রেসট্রেপো: আমেরিকান সাংবাদিক সেবাস্তিয়ান জাঙ্গার এবং ব্রিটিশ ফটো সাংবাদিক টিম হেথেরিংটন নির্মিত ‘রেসট্রেপো’তে আফগানস্থানের যুদ্ধের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ‘ভ্যানিটি ফেয়ার’-এর একটি অ্যাসাইনমেন্টে এক বছর আফগানিস্তানে থাকতে হয়েছিল সেবাস্তিয়ান জাঙ্গার এবং টিম হেথেরিংটনকে।

Reneta

ট্যাক্সি টু দ্য ডার্ক সাইড: অস্কার জয় করে নিয়েছিল এই তথ্যচিত্রটি। নির্মাণ করেছেন অ্যালেক্স গিবনে। দিলওয়ার নামের এক আফগান বাদাম চাষিকে ঘিরে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে যে উন্নত জীবনের আশায় ট্যাক্সি চালানো শুরু করে। কিছুদিন পরে বাগরাম ঘাঁটিতে মার খেয়ে মৃত্যু হয় তার।

আরমাডিলো: ২০১০ সালে নির্মিত ড্যানিশ তথ্যচিত্র ‘আরমাডিলো।’ কান ফিল্ম ফেস্টিভ্যালে হইচই ফেলে দিয়েছিল এই তথ্যচিত্রটি। পরিচালনা করেছেন জানুস মেটজ। আফগান যুদ্ধে অংশ নেয়া ড্যানিশ সৈন্যদের নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্রটি।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানওসামালিড বিনোদন
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT