চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনাদের হয়ত প্রত্যাশা একটু বেশি ছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ শেষ করে বুধবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দলের একাংশ। তাদের মধ্যে ছিলেন অধিনায়ক মুমিনুল হক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।

এক প্রশ্নের উত্তরে টেস্ট অধিনায়ক বললেন, ‘আপনাদের হয়ত প্রত্যাশা একটু বেশি ছিল। অনেকে হয়ত মনে করেছেন, একটা টেস্ট জেতার পর আমরা হয়ত বিশ্বের এক বা দুই নম্বর টেস্ট দল হয়ে গেছি। আপনাদের এটা বুঝতে হবে ওয়ানডেতে বাংলাদেশ অনেক টেকসই দল। টেস্টে কিন্তু আমরা সেভাবে শক্তিশালী না। আমরা নড়বড়ে হইনি। স্পিনে যখন খেলব কোন দিকে রান করব, কোন দিকে খেললে উইকেট অক্ষত থাকবে। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে।’

ডারবান ও পোর্ট এলিজাবেথ, দুটি টেস্টেই বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। দুই ম্যাচেই শেষের দুই ইনিংসে মুমিনুলের দল করেছে ছন্নছাড়া ব্যাটিং। তাতে ব্যবধানটা হয়ে গেছে অনেক বড়। প্রোটিয়া বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ বাংলাদেশকে নাকাল করেছেন। চতুর্থ ইনিংসে দু’বারই নিয়েছেন সাতটি করে উইকেট। তাই স্পিনে বুঝে খেলার উপর জোর দিলেন মুমিনুল।

সাউথ আফ্রিকার আগে নিউজিল্যান্ড সফরে অসাধ্য সাধন করেছিল বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে কিউইদের হারিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। মুমিনুল মূলত সেটিই মনে করিয়ে দেন, বিদেশে একটি টেস্ট জিতেই সেরাদের কাতারে চলে যায়নি বাংলাদেশ!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নিউজিল্যান্ডমহারাজমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

এপ্রিল ২৪, ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ: নিউইয়র্ক টাইমস

এপ্রিল ২৪, ২০২৬
রানা প্লাজা ট্র‍্যাজেডি: বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন

রানা প্লাজা ট্র‍্যাজেডি: বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন

এপ্রিল ২৪, ২০২৬

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন থাকলেও তেল সংগ্রহে ভোগান্তি কমেছে

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের সক্ষমতা নিয়ে ৫৬ শতাংশ ভোটার সন্দিহান

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT