চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনের পক্ষে বলায় শাস্তি পেলেন অভিনেতা সুশান্ত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

২০১১ সাল থেকে ‘সাবধান ইন্ডিয়া’ অনুষ্ঠানটির উপস্থাপনা করে আসছিলেন বলিউড তারকা সুশান্ত সিং। কিন্তু বর্তমান উত্তাল ভারত নিয়ে মুখ খুলাই তার এই দীর্ঘ যাত্রার সমাপ্তি কারণ হয়ে দাঁড়ালো।

মঙ্গলবার টুইটের মাধ্যমে এই অভিনেতা জানান যে, ‘সাবধান ইন্ডিয়া’র সঙ্গে আমার সম্পর্ক শেষ।

মূলত ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে কণ্ঠ মিলিয়েছিলেন সুশান্ত। জামিয়াতে হামলার পর ছাত্রদের পক্ষে টুইটও করেছিলেন তিনি। আর এ কারণে তাকে অনুষ্ঠানটির উপস্থাপনা থেকে বাদ দেয়া হয়েছে। এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

সুশান্তের টুইটে দুঃখ প্রকাশ করে একজন রিটুইট করে বলেন যে, ‘সত্য বলার জন্য আপনাকে এই মূল্য দিতে হলো।’ যার জবাবে সুশান্ত লিখেছেন যে, ‘এটা খুবই সামান্য মূল্য, হে বন্ধু। না হলে কীভাবে আপনি ভগত সিং, সুখদেব ও রাজগুরুর মুখোমুখি হবেন?’

ওই ব্যক্তির রিটুইটে সুশান্ত জবাবের বিশ্লেষণে অনেক ভারতীয় বলছেন, চলমান নাগরিকত্ব আইনের প্রতিবাদে জামিয়া শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন দিয়েছেন তিনি। তাই শো থেকে তাকে বের করে দেয়া হয়েছে। সেই ইঙ্গিতই দিয়েছেন সুশান্ত।

গত ১৫ ডিসেম্বর নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতের জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেন। প্রতিবাদী শিক্ষার্থীদের দমন করতে ওই দিন রাতে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরদিন ওই পুলিশি হামলার তীব্র নিন্দা জানান সুশান্ত এবং সদ্য পাশ হওয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডসুশান্ত সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT