চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক যূপ সয়ারট মাস্টারক্লাসে নির্বাচিত বাংলাদেশী ফটোগ্রাফার সাদমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৭
শিল্প সাহিত্য
A A

তরুণ আলোকচিত্রীদের আয়োজিত আন্তর্জাতিক যূপ সয়ারট মাস্টারক্লাসের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশী ফটোগ্রাফার ও পাঠশালার প্রাক্তন ছাত্র সাদমান শহীদ ।

ওয়ার্ল্ড প্রেস ফটোর মনোনয়ন কমিটি এ বছর সারাবিশ্ব থেকে ১৮৭ জন তরুণ আলোকচিত্রীকে পোর্টফলিও জমা দেয়ার জন্য আমন্ত্রণ জানায়। যার মধ্য থেকে শুধুমাত্র ১২ জনকে নির্বাচিত করা হয়।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়ার পর থেকে যূপ সয়ারট মাস্টারক্লাস সারা বিশের সেরা কিছু আলোকচিত্রীদের মধ্য থেকে একত্রিত করেছে ডকুমেন্টারি ফটোগ্রাফি ও আলোকচিত্র সাংবাদিকতায় নেতৃস্থানীয়দের। এ পর্যন্ত ৭ জন বাংলাদেশী ফটোগ্রাফার এই মর্যাদাপূর্ণ আয়োজনে নির্বাচিত হয়েছেন, জিএমবি আকাশ (২০০২), মুনেম ওয়াসিফ (২০০৭), এন্ড্রু বিরাজ (২০০৮), সাইফুল ইসলাম অমি (২০১০), সরকার প্রতীক (২০১৪), সামসুল আলম হেলাল (২০১৬)। এদের সকলেই পাঠশালার শিক্ষার্থী।

পাঠশালার ফটোগ্রাফি ডিপার্টমেন্ট, দক্ষিন এশিয়ার অন্যতম ফটোগ্রাফি স্কুল হিসেবে স্বীকৃত, যেখানে সারা বছর জুড়ে বিভিন্ন মেয়াদের ফটোগ্রাফি শিক্ষা দেয়া হয়। ধীরে ধীরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বাংলাদেশসহ সারা বিশ্বে ফটোগ্রাফিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাদমান শহীদ পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট থেকে ফটোগ্রাফি বিষয়ে লেখাপড়া সম্পন্ন করেছেন। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি অর্জন করেছেন ব্রিটিশ জার্নাল অফ ফটোগ্রাফি ২০১৬ এর “ওয়ান্স টু ওয়াচ”,  গ্র্যান্ড প্রিক্স ফটো ফেস্টিভ্যাল ২০১৬ এর চূড়ান্ত প্রতিযোগী, ২০১৫ সালে ডালি ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্টিভ্যাল চায়না-এ এশিয়ার উদীয়মান আলোকচিত্রী হিসেবে তৃতীয় পুরস্কার।

তার কাজে প্রকাশিত হয়েছে, ইনভিজিবল ফটোগ্রাফার এশিয়া, ফটোগ্রাফিয়া ম্যাগাজিন, আরকাইওযান ম্যাগাজিন ইস্যু ১৬, ব্রিটিশ জার্নাল অফ ফটোগ্রাফি ট্যালেন্ট ইস্যু এবং ডি. ও. টি ম্যাগাজিনে।

Reneta

বর্তমানে তিনি পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটে শিক্ষকতা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড আটবার সেমিতে ম্যানসিটি, হালান্ডের মৌসুম ‘যথেষ্ট ভালো ছিল না’

এপ্রিল ৫, ২০২৬

‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয় এবার হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

এপ্রিল ৫, ২০২৬

কনকচাঁপাকে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা পাচ্ছেন কাঙ্গালিনী সুফিয়া

এপ্রিল ৫, ২০২৬

যশোরে এক রাতের চুরিতে অনিশ্চয়তায় ৬শ’ বিঘা জমির ধান চাষ

এপ্রিল ৫, ২০২৬
অস্কার

হৃদরোগের কারণে অবসর নিলেন ব্রাজিলের অস্কার

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT