চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা না হওয়া নিয়ে টিআইবি’র প্রশ্ন

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
২:৩৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

যেকোন আন্তর্জাতিক চুক্তি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপন এবং আলোচনার সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর চলমান সফরে ভারতের সঙ্গে করা চুক্তিগুলো সংসদে আলোচনা হওয়া উচিত বলে মনে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

রোববার ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবি’র নির্বাহি পরিচালক ড. ইফতেখারুজ্জামান তার মতামত তুলে ধরেন।

‘পার্লামেন্টওয়াচ-দশম জাতীয় সংসদ: সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশন’ গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেন: আমাদের গবেষণার মেয়াদকালে ৫৯ টি আন্তর্জাতিক চুক্তি হয়েছে যেগুলো রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপন এবং তার ওপর আলোচনা করার কথা থাকলেও তা হয়নি।

‘বিষয়টিকে আমরা উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছি। তাই শুধু ভারতের সঙ্গে নয়, ভবিষ্যতে হওয়া যেকোন আন্তর্জাতিক চুক্তি সংসদে অবশ্যই আলোচনা হওয়া উচিত।’

এ প্রসঙ্গে টিআইবি ট্রাস্টিবোর্ডের সভাপতি সুলতানা কামাল বলেন, আমিতো মনে করি– এসে নয়, যাওয়ার আগেই কী কী চুক্তি হবে, তাদের সঙ্গে কী কী কথাবার্তা হবে বা কী বৃত্তান্ত হবে (আলোচনা হওয়া উচিত)।

‘তবে হ্যাঁ কিছু কিছু বিষয় রয়েছে যেমন জাতীয় নিরাপত্তার স্বার্থে অনেক কিছু হয়তো বলা হয় না। কিন্তু সেটাও জনগণের জানার অধিকার রয়েছে বা সেটা জনগনকে জানানোর একটা ভিন্ন পন্থা থাকে,’ উল্লেখ করে তিনি বলেন: কিন্তু যেগুলো জাতীয় নিরাপত্তার স্বার্থে জড়িত নয়, জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত সেগুলোতো সংসদে আলোচনা হওয়া উচিত বা জনগণকে জানানো উচিত বলেই আমরা মনে করি।

Reneta

সেপ্টেম্বর ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশন নিয়ে গবেষণা প্রবন্ধে ইতিবাচক এবং নেতিবাচক– উভয় দিক তুলে ধরার পাশাপাশি কিছু সুপারিশও করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদটিআইবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬

ফিফার নতুন গানে চমক দেখালেন নোরা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT