চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ন ০২, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক, বাংলাদেশ, শিক্ষা
A A

বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীতে শুরু হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে সুবিচার আর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। সেই বিক্ষোভের খবর এখন উঠে আসছে বিভিন্ন দেশের গণমাধ্যমেও।

প্রতিবেশী দেশ ভারতের বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় বুধবার দিবাগত রাতে প্রথম প্রকাশিত হয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রতিবেদন। সেখানে ‘নিরাপদ সড়ক চাই’ লেখা পোস্টার হাতে নিয়ে ইউনিফর্ম পরা এক ছাত্রের দাঁড়িয়ে থাকার ছবি প্রকাশিত হয়েছে।

বাসচাপায় শিক্ষার্থী নিহত-বিক্ষোভ-গণপরিবহন সংকট
আনন্দবাজার পত্রিকা

‘বাংলাদেশে ছাত্রেরা রাস্তায়, স্কুল বন্ধ’ শিরোনামে লেখা ওই প্রতিবেদনে উঠে এসেছে বিক্ষোভের সূত্রপাত হিসেবে এক লাইনে সেই দুর্ঘটনা, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে স্কুল-কলেজের ছেলেমেয়েদের রাস্তায় বিক্ষোভ, বাসে আগুন, ভাংচুর, লাইসেন্সবিহীন গাড়ি চালকদের চাবি কেড়ে নেয়া।

এছাড়া উল্টোপথে মন্ত্রীর গাড়িকে ঘুরিয়ে দেয়া, লাইসেন্স না থাকায় পুলিশের গাড়ি-বাইক থামিয়ে দেয়া, আবার ট্রাফিক নিয়ন্ত্রণ করে দিনশেষে রাস্তার ভাঙা কাচ ঝাড়ু দেয়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে।

বাসচাপায় শিক্ষার্থী নিহত-বিক্ষোভ-গণপরিবহন সংকট
ভয়েস অব আমেরিকা

ভয়েস অব আমেরিকার অনলাইন বাংলা সংস্করণে বুধবার বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশ হয়। ‘ছাত্র বিক্ষোভ চতুর্থ দিনে, জনদুর্ভোগ চরমে’ শিরোনামে প্রতিবেদনটি শুরু হয়েছে শিক্ষার্থীদের বিক্ষোভে রাজধানীর অচল হয়ে পড়া অবস্থা দিয়ে। এরপর ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের বর্তমান অবস্থা, রাজধানী থেকে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়া, অনেক জায়গায় অভিভাবকদেরও অংশ নেয়াসহ প্রশাসনের বক্তব্য তুলে ধরা হয়েছে।

বাসচাপায় শিক্ষার্থী নিহত-বিক্ষোভ-গণপরিবহন সংকট
দ্য স্ট্রেইটস টাইমস

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস শাহবাগে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের বসে থাকার ছবিসহ প্রতিবেদন প্রকাশ করে বুধবার। ‘Bangladesh students blockade Dhaka roads after bus deaths’ (বাসচাপায় নিহতের ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীদের ঢাকায় রাস্তা অবরোধ) শীর্ষক প্রতিবেদনে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ, ঢাকার রাস্তায় অচলাবস্থা, মঙ্গলবার পুলিশের লাঠিচার্জ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিক্ষোভ বন্ধ করার আহ্বান ও ব্যবস্থা নেয়ার আশ্বাসের কথা জানানো হয়েছে।

বাসচাপায় শিক্ষার্থী নিহত-বিক্ষোভ-গণপরিবহন সংকট
সিনহুয়া
Reneta

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার ওয়েবসাইট সিনহুয়ানেট ‘Bangladesh students return to streets for 4th day in protest over deaths of pals’ (বন্ধুদের মৃত্যুর প্রতিবাদে বাংলাদেশি শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো রাজপথে) শিরোনামে বুধবার প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বেপরোয়া বাস চালনার ফলে বন্ধুদের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকার বেশকিছু অংশে রাজপথে নেমেছে হাজারো শিক্ষার্থী।

রোববারের ঘটনার সংক্ষিপ্ত বর্ণনার পাশাপাশি বুধবার পর্যন্ত বিক্ষোভের আপডেট এবং সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর নেয়া ব্যবস্থার কথা জানানো হয়েছে ওই লেখায়।

বাসচাপায় শিক্ষার্থী নিহত-বিক্ষোভ-গণপরিবহন সংকট
আনাদোলু

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির ওয়েবসাইটে ‘Bangladesh: Students protest deadly road accident’ (বাংলাদেশ: মারাত্মক সড়ক দুর্ঘটনার প্রতিবাদ করছে শিক্ষার্থীরা) শিরোনামে বুধবার প্রকাশিত প্রতিবেদনে সংক্ষেপে রোববারের বাসচাপার ঘটনা, শিক্ষার্থীদের বিক্ষোভ, মামলা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তুলে ধরা হয়েছে।

রোববার দুই বাসের রেষারেষিতে রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পর থেকে নয় দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক গণমাধ্যমবাসচাপালিড নিউজসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

এপ্রিল ১০, ২০২৬

কোন ঘোষণা ছাড়াই আবারও বাড়ানো হল বিশ্বকাপ টিকিটের মূল্য

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিয়োগ

এপ্রিল ১০, ২০২৬

জানা গেল আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রতিপক্ষের নাম

এপ্রিল ১০, ২০২৬

যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে নৌচলাচল স্থবির

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT