চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনন্দদায়ক শিশুশিক্ষার প্রত্যয়ে বাতিঘর বিদ্যালয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
শিক্ষা
A A

ঢাবি প্রতিনিধি: শিশুর সার্বিক বিকাশের লক্ষ্যে আলো জ্বালবার ব্রত নিয়ে চলছে রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে ‘বাতিঘর বিদ্যালয়’ নামের শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী এ বিদ্যালয় পরিচালিত হচ্ছে। তবে শিশুর জন্য শিক্ষাকে সত্যিকার অর্থে আনন্দদায়ক করে তুলতে সহ-শিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিয়ে বিদ্যালয়কে শিশুর আনন্দ আশ্রম হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ ‘বাতিঘর’।

এ উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘বাতিঘর বিদ্যালয় পরিচিতি’ ও ‘শিশুশিক্ষায় আনন্দ’ শিরোনামে মুক্ত-আলোচনা অনুষ্ঠিত হয়। বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের শিশু এবং শিক্ষকদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।

এরপর সাড়ে ৫ টায় শুরু হয় মুক্ত আলোচনা। এতে অংশ নেন- কিশোর আলো সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, শিশু সাহিত্যিক আখতার হোসেন, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এবং সাংবাদিক ও সাহিত্যিক জাহিদ নেওয়াজ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক শ্যামলী আকবর এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের হেড অব আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের রাফিয়া রশিদ মিথিলা সহ আরও অনেকে।

মুক্ত আলোচনায় কিশোর আলো সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন: আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। যে শিক্ষা ব্যবস্থা বাচ্চাদের শৈশবের আনন্দ কেড়ে নেয় তার প্রয়োজন নেই। সেই সঙ্গে তিনি বাতিঘর বিদ্যালয়ের এমন ব্যতিক্রমী উদ্যোগের সফলতা কামনা করেন।

শিশু সাহিত্যিক আখতার হোসেন বলেন: শিশুরা যদি তাদের কাজে আনন্দ না পায়, তাহলে কোন কিছুই তারা ভালমতো শিখতে পারবে না। শিশুদের মানসিকভাবে বেড়ে উঠতে আনন্দের সঙ্গে শিক্ষা প্রদানের বিকল্প নেই।

আলোচনার এক পর্যায়ে অধ্যাপক শ্যামলী আকবর বলেন: আমাদের সবচেয়ে বড় দীনতা আমাদের বাচ্চাদের খেলাধুলা করার পর্যাপ্ত জায়গা ও সুযোগ কোনটিই নেই। এদিকে আমাদের সকলকে সোচ্চার হতে হবে।

Reneta

আলোচনা সভায় বক্তারা পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বোর্ড পরীক্ষা নেয়ার রীতির তীব্র সমালোচনা করেন এবং শিক্ষার্থীদের উপর বিভিন্ন ধরনের পরীক্ষার চাপ বন্ধ করার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাতিঘরবাতিঘর বিদ্যালয়শিশুশিক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT