জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় শুনানির জন্য আদালতে উপস্থিত হননি দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এ কারণে আদালত মুলতবি ঘোষণা করে আগামীকাল আবারও শুনানির দিন ধার্য করেছেন।
আদালতের পরিবেশ বিচারকার্য পরিচালনার উপযোগী নয় দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা। তারা খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টিও তুলে ধরেন।
সরকার পক্ষের আইনজীবীরা বলেন, আসামিপক্ষ মূলত দ্বি-মুখী কথা বলছেন। খালেদা জিয়া আদালতে উপস্থিত না হলে আইন তার নিজস্ব গতিতে চলবে।








