চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদাবর থানার এসআই রতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

ছাত্রী নির্যাতনের অভিযোগ আমলে নিয়ে রাজধানীর আদাবর থানার এসআই রতন কুমারের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দীন আহমেদ ওই প্রতিবেদন গ্রহণ করে আজ মঙ্গলবার এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত হালনাগাদ তথ্য আগামী ১৬ মার্চে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এসআই রতনের আচরণ ছিলো অপেশাদার।
গত ৩১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদের সামনে পুলিশের এসআই রতন কুমার হালদারের বিরুদ্ধে ওই ছাত্রীকে হয়রানী করেন বলে অভিযোগ ওঠে।
ওই ঘটনার পর এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।
তাতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় থেকে ক্লাস শেষে বেলা তিনটায় রিকশায় করে ফেরার পথে মোহাম্মদপুরের শিয়া মসজিদের সামনে আদাবর থানার এসআই রতন কুমার হালদার রিকশা থামিয়ে তাকে নামতে বলেন। এ সময় রতনের সঙ্গে দুজন কনস্টেবলও ছিলেন। এরপর তাকে একটি দোকানে ঢুকতে বলেন ওই এসআই। ঢোকার পর এসআই রতন তার (ছাত্রী) কাছে ২০০ ইয়াবা আছে বলে দাবি করেন।’
‘দোকান থেকে সবাইকে বের করে দিয়ে তার ব্যাগে তল্লাশি চালানো হয়। তার জ্যাকেট খুলতে বলা হয় এবং নানা ধরনের কটূক্তি করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে তাকে হয়রানি করা হয়।’

আদালত ওই অভিযোগ আমলে নিয়ে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে সাত কার্যদিবসের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদনও দিতে বলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নির্যাতনপুলশি-নারী নির্যাতনপুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT