চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আদম’ সিনেমা বন্ধ চাওয়া রিটটি শুনেনি হাইকোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৩
- সেমি লিড, আদালত
A A

‘আদম’ সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করে এটির প্রদর্শন ও প্রচার বন্ধ চেয়ে করা রিটটি না শুনে ফিরিয়ে দিলেন হাইকোর্ট।

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মো: জামিল হাসানের করা রিটটি রোববার বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য গ্রহণ না করে এটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নেয়ার পরামর্শ দেন। এসময় আদালত বলেন, ‘এটা আমরা শুনবো না। এটি (চলমান ভ্যাকেশন শেষে) নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নিতে পারেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইসমাঈল হোসেন। আর এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

গত বৃহস্পতিবার রিটটি করার পর আইনজীবী মো. ইসমাঈল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আদম’ সিনেমাটিতে ধর্মীয় বিধান ভুলভাবে তুলে ধরা হয়েছে এবং সিনেমাটিতে বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রমোট করা হয়েছে। তাই সিনেমাটির সেন্সর সনদপত্র/ছাড়পত্র বাতিল করে প্রদর্শন ও প্রচার বন্ধ চেয়ে রিটটি করা হয়েছে।’

‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’ ট্যাগ লাইনের সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘আনকাট’ সেন্সর পেয়েছে। আবু তাওহীদ হিরণের পরিচালনায় এই সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজাল খ্যাত ইয়াশ রোহান।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি উপলক্ষে ইতোমধ্যে  ‘আদম’ সিনেমার ট্রেলার প্রকাশিত  হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদম সিনেমাহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT