চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতিক-তাপসকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে বললেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইভিএম-এর কারণে ভোট নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগ নেই।

শনিবার রাতে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দলের দুই মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপস।

সেসময় তিনি তাদেরকে বলেন, স্বতঃস্ফূর্তভাবে জনগণের জন্য কাজ করতে হবে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শেখ খবর পর্যন্ত প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ সমর্থিত এ দুই প্রার্থী এগিয়ে রয়েছেন।

ঢাকা উত্তরে এখন পর্যন্ত ১৩১৮টি ভোট কেন্দ্রের মধ্যে প্রাপ্ত ৮১১টি কেন্দ্রে নৌকা মার্কায় আতিকুল ইসলাম পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩৬১ভোট।

আর দক্ষিণ সিটিতে ১১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ফলাফল এসছে ১০৭৫টি কেন্দ্রের। এসব কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩ লাখ ৯৯ হাজার ৬৭৫ ভোট। ২ লাখ ১৯ হাজার ০২৭৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ইশরাক হোসেন।

Reneta

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিকইসিতাপসনির্বাচনপ্রধানমন্ত্রীসিটি করপোরেশন নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাইসাইকেল শিল্পে সুরক্ষামূলক শুল্ক ব্যবস্থা, ফ্রি হুইল আমদানিতে বাড়ছে কর

জুন ১১, ২০২৬

সস্তা হচ্ছে হার্টের রিং, ডায়ালাইসিস ও চোখের লেন্স

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিটারজেন্ট শিল্পে বড় ছাড়, কাঁচামাল আমদানিতে শুল্ক ১ শতাংশের প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কসমেটিকস শিল্পে বড় শুল্ক ছাড়

জুন ১১, ২০২৬

প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে কর-শুল্ক ছাড় বহাল রাখার প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT