চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটকে পড়া রুমটি নিজেই ঝাড়ু দিলেন প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

উত্তর প্রদেশের খিরিতে গাড়িতে পিষে চার কৃষক হত্যার প্রতিবাদের মধ্যে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর আটক হওয়ার ঘটনা এরই মধ্যে প্রকাশ পেয়েছে।

তাকে লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরবর্তী জায়গা রাষ্ট্রীয় গেস্ট হাউসে আটকে রেখেছে পুলিশ। এছাড়াও আটক করা হয়েছে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে। তবে প্রিয়াঙ্কাকে যে গেস্ট হাউজে আটকে রাখা হয়েছে তার একটি ভিডিও প্রকাশ করেছে নেতৃবৃন্দ। ভিডিওটি দেখে রাজনীতিবিদরা বিস্মিত হতেই পারেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, কংগ্রেস নেত্রী নিজেই তার আটকে পড়া গেস্ট হাউসের কক্ষে ঝাড়ু দিয়ে পরিস্কার করছেন।

এই বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘ এটি আমার কক্ষ। আমার কক্ষ আমি নিজে পরিস্কার করতে ভালোবাসি’।

প্রিয়াঙ্কা গান্ধীর দলের একজন সদস্য জানান, তাকে যে ঘরে আটকে রাখা হয়েছে সেটি অত্যন্ত নোংরা। তাই তিনি নিজেই পরিস্কার করেছেন।

গেস্ট হাউসের বাইরে প্রিয়াঙ্কা গান্ধীর মুক্তির দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে নেতাকর্মীদের।

Reneta

কংগ্রেস বলছে, রোববার রাতে লখনউ থেকে লখিমপুর খিরির উদ্দেশ্যে রওনা হন কংগ্রেস নেতারা। এক পর্যায়ে পুলিশ গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় তার লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়। আটকে দেওয়া হয়েছে কনভয়। হরগাঁও থেকে গ্রেফতার করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। তবে পুলিশের দাবি, লখনউ থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কাকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কংগ্রেসপ্রিয়াঙ্কা গান্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬

ঈদ উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

মে ১৮, ২০২৬

নেইমার চটেছেন, প্রতিবাদ করেছেন, উপায় খুঁজে পাননি, ফেডারেশনও চুপ

মে ১৮, ২০২৬
ফাইল ছবি

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT