চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজীবন সম্মাননা নিয়ে দেশে ফিরছেন ববিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০৩, জুন ২০১৮
বিনোদন
A A
ববিতা

কলকাতার ‘টেলি-সিনে অ্যাওয়ার্ড’-এর ১৭তম আসর বসেছিলো নজরুল মঞ্চে। সেখানে কলকাতার ছোট ও বড় পর্দার বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। আর এখানেই আজীবন সম্মাননা পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা।

বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্যই ‘কলকাতা টেলি-সিনে অ্যাওয়ার্ডস’ কর্তৃপক্ষ ববিতাকে এই সম্মাননা প্রদান করেন।

২ জুন কলকাতার নজরুল মঞ্চে বসে ‘টেলি সিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের ১৭তম আসর। পূর্ব ঘোষিত বিজয়ীদের হাতে এদিন পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে যোগ দিতে ১ জুন ঢাকা ছাড়েন ববিতা। কলকাতায় যাওয়ার আগে সম্মাননা প্রসঙ্গে ববিতা চ্যানেল আই অনলালাইনকে বলেন: এই আজীবন সম্মাননা আন্তর্জাতিক অঙ্গনের এক বিরাট স্বীকৃতি। এই সম্মাননা আমার একার নয়, সারা বাংলাদেশের।

কলকাতার নজরুল মঞ্চে হয়ে গেলো ‘১৭তম টেলি সিনে অ্যাওয়ার্ডস ২০১৮’

আজীবন সম্মাননা প্রাপ্তির খবরে ববিতা বিশ্ব বরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে স্মরণ করে বলেছিলেন: ববিতা যে ইন্টারনেশনাল মানের অভিনেত্রী, এই পুরস্কারটি তার কিছুটা প্রমাণ দিলো। সেজন্য আমার খুব ভালো লাগছে। এরজন্য আমি বিশ্ব বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি কৃতজ্ঞ। তার চলচ্চিত্রে কাজ করা, এবং আন্তর্জাতিকভাবে ববিতার নাম ছড়িয়ে যাওয়া সবকিছু মিলিয়ে সত্যি অসাধারণ অনুভূতি এই মুহূর্তে।

আজীবন সম্মাননা নিয়ে রবিবার দুপুরের ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা ববিতার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজীবন সম্মাননাকলকাতাববিতাসত্যজিৎ রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদায় ক্রীড়া ব্যক্তিত্ব আবদুস সাদেক: মাঠ থেকে সংগঠক, সবখানেই রেখে গেছেন সাফল্যের স্বাক্ষর

জুন ২০, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

জুন ২০, ২০২৬

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন ২০, ২০২৬

টাঙ্গাইলে ছাগল উদ্ধার করতে গিয়ে চারজনের মৃত্যু

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা, পুলিশকে সতর্ক রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT