চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজকের মধ্যেই চূড়ান্ত ব্রিটেনের নতুন মন্ত্রিসভা

আলীম আল রাজীআলীম আল রাজী
৫:২৫ অপরাহ্ন ১০, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ব্রিটেনে নতুন মন্ত্রিসভা গঠন প্রক্রিয়া আজকের মধ্যেই চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে স্কটল্যান্ডের জন্য আরও নিজস্ব ক্ষমতা দাবি করেছেন স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির নেতা নিকোলা স্টার্জিয়ন।

গতবার মন্ত্রিসভায় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটদের কয়েক নেতাকে জায়গা দিতে হয়েছে। এবার ক্যামেরনের সামনে সেই বাধ্যবাধকতা নেই। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থমন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আগের মন্ত্রীরাই থাকছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে, পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড, প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন এবং অর্থমন্ত্রী জর্জ অসবর্নকে স্ব স্ব পদে পুনরায় নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী ক্যামেরন। একইসঙ্গে অসবর্নকে ফার্স্ট সেক্রেটারি অব স্টেট এবং বিচারমন্ত্রী হিসেবে মাইকেল গোভকে নিয়োগ দিয়েছেন তিনি।

হাউজ অব কমন্স-এ কনজারভেটিভ পার্টির নেতা হয়েছেন ক্রিস গ্রেইলিং। সাবেক শিক্ষামন্ত্রী মার্ক হারপার হয়েছেন নতুন চিফ হুইপ। এছাড়া শিক্ষা সচিব এবং নারী বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল থাকছেন নিকি মরগ্যান।

নির্বাচনে স্কটল্যান্ডের স্কটিশ ন্যাশনাল পার্টির একচেটিয়া জয়ের পর কেন্দ্রের কাছ থেকে আরো ক্ষমতার দাবি জানিয়েছেন, স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী ও স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা নিকোলা স্টার্জিয়ন। বিশেষ করে কর সংগ্রহ ও জনকল্যাণ তহবিল পরিচালনার মতো বিষয়গুলোর প্রতি জোর দিয়েছেন এসএনপি নেতা।

ওদিকে, জনসমর্থনের পাল্লা ভারী করতে হলে লেবার পার্টিকে অবশ্যই রাজনীতির কেন্দ্রভূমিতে ফিরে যেতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেতা ও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

Reneta

আর নির্বাচনে পরাজয়ের ব্যর্থতার দায় নিয়ে পার্টি প্রধানের পদ থেকে সড়ে দাঁড়ানোর পর দলের আগামী নেতৃত্বের সাথে কাজ করার কথা জানিয়েছেন এড মিলিব্যান্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: ডেভিড ক্যামেরনব্রিটেনমন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT