গেল বছরের ১০ সেপ্টেম্বর ঘরোয়া পরিসরে বিয়ে করেছিলেন হৃদয় খান। পাত্রী ছিলেন হুমায়রা। হৃদয়-হুমায়রায় এই বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে হলেও তখন ছিল না কোনো জমকালো আয়োজন।
তখন হৃদয় বলেছিলেন, নতুন সংসার একটু গুছিয়ে নেয়ার পর বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন। কথা রাখতে যাচ্ছেন জনপ্রিয় এই গায়ক। আজ (২২ ফেব্রুয়ারি) রাতে আয়োজন করা হয়েছে হৃদয়ের বিয়ের সংবর্ধনা, ভেন্যু রাজধানীর হোটেল সোনারগাঁও।
সেখানে হৃদয়-হুমায়রায় দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন হৃদয়ের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবী, সহকর্মী, অভিনেতা, অভিনেত্রী ও কণ্ঠশিল্পীরা। এমনটাই জানা গেছে, হৃদয় খানের পারিবারিক সূত্র থেকে।
এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর ধানমন্ডিতে সন্ধ্যায় ধানমন্ডিতে গায়েহলুদ হয়েছিল হৃদয়-হুমায়রার। ওই রাতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। বিয়ের আগে হুমায়রার সঙ্গে হৃদয় খানের পরিচয় বছর খানেকের বেশি সময় ধরে।
এটি হৃদয় খানের তৃতীয় বিয়ে। ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন এই সংগীত তারকা। ছয় মাসের মাথায় সেই সংসার ভেঙে যায়। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সুজানাকে। সেই বিয়ে টিকেছিল মাত্র আট মাস।


