চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকে আকাশে মেঘ জমলে তাকে মনে করবো: জয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৮
তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

সুপ্রিয়া দেবী। ‘মেঘে ঢাকা তারা’ খ্যাত বাংলা চলচ্চিত্রের এক সময়কার দাপুটে অভিনেত্রী। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে তিনি ঠাঁই নিয়েছেন দূর আকাশে। তার মৃত্যুতে বাংলা ভাষাভাষি চলচ্চিত্র প্রেমী মানুষের মধ্যে শোক নেমে এসেছে। তার প্রতি শোক জানিয়ে সোশাল সাইটে বার্তা দিচ্ছেন ভারত বাংলাদেশের এই সময়ের অভিনেতা অভিনেত্রীরাও। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও আছেন এই কাতারে। সুপ্রিয়া দেবীর মৃত্যুর বিষয়টি অন্যান্যের মতো তাকেও আহত করেছে। কারণ সুপ্রিয়া দেবীর সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিলো তার। সুপ্রিয়া দেবীকে স্মরণ করে ফেসবুকে দেয়া জয়া আহসানের স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো:

‘‘আজ খুব ভোরে আরেকবার শূণ্য হবার খবর পেলাম। মেঘে নাকি ঢাকা পড়ে গেছে সেই তারা, যে তারা’র একটি আকুতি আজীবন আমাদের ভাবিয়েছে, আপ্লুত করেছে। ‘দাদা আমি বাঁচতে চাই’ বলে কেউ আর বাঁচতে চাইবেনা। কারণ আজ থেকে তিনি স্থায়ীভাবে আসন গড়ে নিয়েছেন মেঘলা আকাশে। আজ থেকে আকাশে মেঘ জমলে তাকে মনে করবো। মেঘে ঢাকা তারা দেখে অস্ফুটস্বরে বলবো, ভালো থাকুন সুপ্রিয়া দেবী।ভালো থেকো বেণুদি ,ভালো থেকো নীতা…

মনে পড়ে, তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ‘রাজকাহিনী’ ছবির রিহার্সেলের সময়। ছবিটিতে তার অভিনয় করার কথা ছিল, যদিও পরবর্তীতে অসুস্থতার কারণে তার আর অভিনয় করা হয়নি। স্পষ্ট মনে আছে, তার বাড়িতে গিয়ে তাকে নিয়ে এসেছিলাম, একসংগে মহড়ায় অংশ নিয়েছিলাম। রাস্তায় যখন-ই আশেপাশে মহানায়ক উত্তম কুমারের ছবি দেখছিলেন, উনি আপ্লুত হয়ে যাচ্ছিলেন, ‘দ্যাখ, দ্যাখ, তোর দাদা। এই ছবিটা অমুক দিনে তোলা। ওই ছবিটা তমুক দিনে। সেদিন আমি রান্না করে খাইয়েছিলাম। বুঝতাম, এখনো তিনি কি করে অস্তিত্বের সংগে উত্তম কুমারকে জড়িয়ে রেখেছেন। মহানায়ক কে সাথে নিয়েই আজ থেকে হয়তো মেঘের ওপারে তৈরি হবে নতুন কাব্য। নতুন গল্প।

জীবনের কী অদ্ভুত চিত্রনাট্য! আজ-ই আমার সুপ্রিয়া দেবীর সাথে সম্পর্কিত একট কাজের সংগে যুক্ত হবার কথা ছিল। অথচ আজ-ই তিনি….

নাহ, তিনি বিদায় নেননি। আমরা আমাদের স্মৃতিতে, আমাদের কাজের মাঝে বাঁচিয়ে রাখবো তাকে। সুপ্রিয়া দেবী, আপনার প্রতি আমার, আমাদের বিনম্র শ্রদ্ধা।’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জয়া আহসানসুপ্রিয়া দেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT