চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইগোর ‘আরও বড়’ ঘোষণা আসছে

জাহাঙ্গীর আলমজাহাঙ্গীর আলম
৬:২৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
লাইগো

‘কান খোলা রাখুন। আরও কিছু আসছে!’ এভাবেই আরেকটি বড় ঘোষণার আগাম ইশারা দিন দশেক আগে দিয়েছিলেন মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকারী সংঘ লাইগোর এক বিজ্ঞানী। একই সময় নোবেলজয়ী দলটির আরেক বিজ্ঞানী এই লেখককে ইমেইলে বলেছেন, ‘এই মাসের মাঝামাঝিতে, ১৬ অক্টোবর লাইগোর আরও অনেক গুরুত্বপূর্ণ খবর আসছে’।

সেই হিসেবে আজ সোমবার মহাঘোষণা দিতে যাচ্ছে লেজার ইন্টারোফেরোমিটার গ্রাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি বা লাইগো।

নাম প্রকাশ না করার শর্তে লাইগোর যে দুই বিজ্ঞানী নতুন ঘোষণার কথা জানিয়েছেন, তারা অবশ্য ঠিক কী ঘোষণা করা হবে- সেটাও প্রকাশ করতে চাননি। ফলে আজ সংঘের সংবাদ সম্মেলনের দিকেই তাকিয়ে থাকতে হবে।

আইনস্টাইনের অনুমানের একশ বছর পর গত বছর মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার ঘোষণা দিয়েছিল সহস্রাধিক বিজ্ঞানীর সংঘ লাইগো। স্বীকৃতিস্বরূপ মাত্র দুই বছরের মাথায় এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন সংঘের তিন বিজ্ঞানী- রাইনার উইস, ব্যারি ব্যারিশ ও কিপ থর্ন।

লাইগো এর আগে গত বছর মে মাসে মৌলিক পদার্থবিজ্ঞান বিভাগে ব্রেকথ্রু পুরস্কার পায়। এই সংঘে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন বিজ্ঞানীও রয়েছেন। এদের একজন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী সেলিম শাহরিয়ার। অপরজন হলেন অরিগন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী দীপঙ্কর তালুকদার।

২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি লাইগো আনুষ্ঠানিকভাবে আাইনস্টাইনের তরঙ্গ ধরার কথা প্রকাশ করেছিল। তবে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর হচ্ছে ‘বিজ্ঞানের বড়দিন’, যেদিন জার্মানিতে গবেষণাকালে লাইগো ইতালীয় বিজ্ঞানী মার্কো ড্রাগো এই তরঙ্গ প্রথম অবলোকন করেন।

Reneta

পৃথিবী থেকে কোটি আলোক বর্ষেরও দূরে দুটো কৃষ্ণগহ্বরের সংঘর্ষে একশ ত্রিশ কোটি বছর আগে জন্ম নিয়েছিল যে মহাকর্ষীয় তরঙ্গ, সেই ঢেউই শনাক্ত করে লাইগো।

ফেব্রুয়ারিতে প্রথম ঘোষণার পর আবারও মধ্য জুনে বিজ্ঞানীরা মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার খবর দিয়েছেন। এরই মধ্য দিয়ে মৌলিক পদার্থবিজ্ঞানে জন্ম নিয়েছে নুতন এক বিপ্লব, নতুন এক শাস্ত্র। জ্ঞানের নতুন এ ধারাকে বলা হচ্ছে মহাকর্ষীয় তরঙ্গ জ্যোতির্বিদ্যা। মহাকর্ষীয় তরঙ্গ খুবই দুর্বল। এরা সাধারণত বস্তুর সঙ্গে কোনো মিথস্ক্রিয়ায় লিপ্ত হয় না। ফলে আমাদের চারপাশে সব সময় থাকা সত্ত্বেও আমরা তাদের অনুভব করতে পারি না।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT