চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে বিজলী দেখবেন, পরে সমালোচনা করবেন: ববি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৬ অপরাহ্ন ০১, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

‘বিজলী শুধু আমার একার নয়, এই ছবিটি পুরো ইউনিটের প্রতিটি সদস্যের কষ্টের ফসল। তাই নেগেটিভ ভাইভটা কমিয়ে আগে বিজলী দেখবেন, পরে সমালোচনা করবেন এটাই আমার চাওয়া থাকবে। বিজলী পুরোপুরি বাংলাদেশী গল্পের ছবি। কিন্তু টেকনিক্যালি বিশ্বমানের ছোঁয়া রয়েছে। তাই সবাইকে হলে গিয়ে বিজলী দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

-বলছিলেন চিত্রনায়িকা ববি হক। যিনি প্রথমবার প্রযোজনায় এসেছেন বিজলী ছবির মাধ্যমে। এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ এপ্রিল (পহেলা বৈশাখ উপলক্ষে)। ছবি মুক্তির আগে প্রচারণায় নেমেছেন এই নায়িকা। বিজলী ছবিতে ববি শুধু প্রযোজক নন, নায়িকাও। তাই আঁটসাঁট বেঁধেই তিনি বিজলী নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন।

চ্যানেল আই অনলাইনকে ববি বলেন, বিজলী ছবিতে রোমান্স, অ্যাকশন, ড্রামা ছাড়াও সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। যেটা একদমই বাংলাদেশের গল্প। কিন্তু স্ট্যান্ডার্ট ওয়ার্ল্ড ওয়াইড। কারণ, দেশের বাইরে মুক্তি দেয়া হবে বিজলী। ছবিটা দেখলেই বোঝা যাবে আসলে বিজলী কেমন মানের ছবি। আর দর্শকরা দেখলেই এই ছবি করতে গিয়ে কষ্ট হয়েছে সেটা সার্থক হবে।

ববি আরো বলেন, হলিউডের অনেক ছবির টেকনিক্যাল কাজ কোরিয়া কিংবা চায়না থেকে করা হয়। এই ছবিতে দেশ ছাড়াও দেশের বাইরে থেকে টেকনিক্যাল সাপোর্ট নেয়া হয়েছে। যাকে দিয়ে যে কাজটা ভালো হবে সেটাও করানো হয়েছে। গান, পোস্টার কিংবা টিজার দিয়ে যতটা সাড়া পেয়েছি তাতে আমি অভিভূত। অনেক কষ্ট এর মাধ্যমে ভুলে গেছি। এত অ্যাপ্রিসিয়েশন পাবো ভাবিনি। আমি মনে করেছিলাম কিছু একটা হচ্ছে। কিন্তু সাড়াটা এত হাই লেভেলের পাবো ভাবিনি। সবাই খুব পজেটিভ।

অনন্ত জলিলের খোঁজ দ্য সার্চ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন হয় চিত্রনায়িকা ববির। এরপর দেহরক্ষী, ফুল অ্যান্ড ফাইনাল, হিরো দ্য সুপারস্টার, রাজাবাবু ছবিগুলো অভিনয় করে ববি হয়ে ওঠেন ঢাকাই ছবির শীর্ষ নায়িকাদের একজন। শুধু বিজলী নয়, এই নায়িকার নোলক ও বেপরোয়া নামের আরো দুই ছবি আসছে আগামীতে।

সাত বছরের চলচ্চিত্র কাজের অভিজ্ঞতায় ববি বলেন, আমাদের এখানে নতুনদের ওয়েলকাম করার প্রবণতাটা কম। যদি ঠিকভাবে ওয়েলকাম করা যেত তবে শিক্ষিত, বনেদী পরিবার থেকে মেয়েরা আরো বেশি চলচ্চিত্রে কাজ করতে আসতো। আমার পরিবারের কেউ চায় না আমি চলচ্চিত্রে কাজ করি, কিন্তু সিনেমা পাগল বলে আমি এখানে কাজ করছি।

Reneta

উল্লেখ্য, বিজলী পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস যার কর্ণধার ববি নিজেই। ববি ছাড়াও ছবিতে অভিনয় করছেন কলকাতার শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, দিলারা জামান, শিমুল খান ও কলকাতার নায়ক রণবীর। এই ছবিতে ববিকে দেখা যাবে সুপারম্যানের চরিত্রে।

ছবি: সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ববিবিজলীবৈশাখলিড বিনোদন
শেয়ারTweetPin11

সর্বশেষ

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে

এপ্রিল ১০, ২০২৬

হামে শুধু রাজশাহীতেই মারা গেছে ৫০ শিশু

এপ্রিল ১০, ২০২৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে স্মরণ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে স্মরণ

এপ্রিল ১০, ২০২৬
যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পই বেশি মরিয়া ছিলেন: ফাইন্যান্সিয়াল টাইমস

যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পই বেশি মরিয়া ছিলেন: ফাইন্যান্সিয়াল টাইমস

এপ্রিল ১০, ২০২৬
পঞ্চগড়ে ঝড়ো বৃষ্টিতে গমের ব্যাপক ক্ষতি, লোকসানের ঝুঁকিতে চাষিরা

পঞ্চগড়ে ঝড়ো বৃষ্টিতে গমের ব্যাপক ক্ষতি, লোকসানের ঝুঁকিতে চাষিরা

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT