চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী ৩ বছরে আইসিটি খাতে ২০ লাখ কর্মসংস্থান

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৬:২৫ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
সবার জন্য ইন্টারনেট

২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষ ইন্টারনেটের আওতায় চলে আসবে ও বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । গতকাল মঙ্গলবার  রাতে (স্থানীয় সময়) নিউইয়র্কের ওয়ারথনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক আয়োজিত ইমপেক্ট সামিটের প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান তিনি।

আলোচনায় প্রতিমন্ত্রী পলক বলেন, ‘বর্তমানে ১০ লাখ বাংলাদেশী অনলাইনে কাজ করে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রতিবেদন অনুসারে বাংলাদেশ অনলাইন কর্মীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও, আগামী ৩ বছরে আইসিটি খাতে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। এ জন্য আমরা ২৮টি হাই-টেক পার্ক নির্মাণ করছি।’

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সকল সরকারি সেবার ৪০ শতাংশ ডিজিটাল উপায়ে প্রদান করছে সরকার যা ২০২১ সালের মধ্যে ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।

পলক আরও বলেন, ‘আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার মাধ্যমে মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রূপকল্প ২০২১ ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে আমরা ৪টি মূল লক্ষ্য নির্ধারণ করেছি–মানব সম্পদ উন্নয়ন, সবার জন্য ইন্টারনেট, ই-গভার্নেন্স প্রতিষ্ঠা ও শিল্পের উন্নয়ন। ফলে, সবাইকে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে বিগত আট বছরে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি।’

এ সময় অনুষ্ঠানের সঞ্চালক ডিজিটাল বাংলাদেশ কর্মকান্ডের নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা করে এ কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ২০৩০ সালের মধ্যে আইসিটি খাতে নারীর ৫০ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের ওয়াইফাই (উইমেন আইসিটি ফ্রন্ট্রিয়ার ইনিশিয়েটিভ) প্রকল্প চালু করায় সাধুবাদ জানান।

জিডেকা হেরি’র সঞ্চালনায় অনুষ্ঠানে রুয়ান্ডার যুব ও আইসিটি মন্ত্রী জিন ফিলবার্ট সেজিমনা, পাকিস্থানের আইসিটি প্রতিমন্ত্রী আনুশা রহমান খান ও টার্কসেল এর সিইও কান টার্জিগ্লু বক্তব্য রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিটি ডিভিশনওয়ার্ল্ড ইকোনমিক ফোরামজুনাইদ আহমেদ পলকজুনাইদ পলক
শেয়ারTweetPin

সর্বশেষ

৪২ লাখ ৫ হাজার কৃষক পাবেন ‘কৃষক কার্ড’

জুন ১১, ২০২৬

মৃতদেহ সংরক্ষণে খরচ কমছে

জুন ১১, ২০২৬

‘খেলা দেখার সময় প্রতিটি মুহূর্ত তোমাকে মিস করবো’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পে বড় সহায়তা, ক্যামেরা ও প্রজেক্টরের যন্ত্রাংশে কমছে শুল্ক

জুন ১১, ২০২৬

এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT