চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী সপ্তাহেই যুক্তরাজ্যে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২০
- লিড নিউজ, - সেমি লিড, স্বাস্থ্য
A A

যুক্তরাজ্যে ফাইজার এবং জার্মান কোম্পানি বায়োএনটেকের করোনা ভ্যাকসিন সর্বসাধারণের ব্যবহারের অনুমোদন দিয়েছে ব্রিটিশ সরকার। 

বুধবার অনুমোদন দেয়ার পর ব্রিটেন সরকার বলছে, আগামী সপ্তাহে থেকে তারা এই ভ্যাকসিনের প্রয়োগ করতে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফাইজার এবং বায়োএনটেকের তৈরি সমন্বিত ভ্যাকসিনটির ট্রায়ালের তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত দিয়েছে। কিছুদিন আগেই ফাইজারের তৃতীয় দফার ট্রায়ালের ফলাফল আসে। তাতে দেখা যায় ৯৫ শতাংশের বেশি কার্যকরী এই টিকা।

ইতিমধ্যে যুক্তরাজ্য কোম্পানি দুটি থেকে ৪ কোটি ভ্যাকসিনের আগাম অর্ডার দিয়ে রেখেছে যার মাধ্যমে ২ কোটি মানুষ ভ্যাকসিনটি পাবে। তবে টিকার দেয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণদের বেশি অগ্রাধিকার দেয়া হবে।

দেশটির টিকা এবং টিকাদান সম্পকিত যৌথ কমিটি জানিয়েছে, কেয়ার হোমের বাসিন্দারা, স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তি এবং হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগিরা সর্বপ্রথম এই ভ্যাকসিনটি পাবেন।

Reneta

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বাউরলা বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের এই অনুমোদন ঐতিহাসিক ঘটনা। বিজ্ঞান বিজয়ী হবে, এমন ঘোষণা দেয়ার পর থেকে আমরা কাজ করে আসছি। শিগগিরিই আমরা বিশ্বে ১০ কোটি ডোজ ভ্যাকসিন ছাড়বো।

নতুন এই ভ্যাকসিনটি একটি এমআরএনএ ভ্যাকসিন। এতে করোনা ভাইরাসের জেনেটিক কোডের ক্ষুদ্র একটি অংশ রয়েছে, যা শরীরে কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রতিরোধ শক্তি তৈরি করবে। এর আগে কখনো মানুষের শরীরে প্রয়োগের জন্য এমআরএনএ ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়নি।

তবে বিশেষজ্ঞরা জানান, ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও সবাইকে এখনও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার পাশাপাশি, আক্রান্ত হওয়ার লক্ষণ থাকলে পরীক্ষা করাতে এবং আইসোলেশনে থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসফাইজার এবং বায়োএনটেকব্রিটিশ সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT