চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা আরো ৩ লাখ নতুন অভিবাসী নেবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
প্রবাস সংবাদ
A A

আগামী বছর কানাডা আরো ৩ লাখ নতুন অভিবাসী নেওয়ার পরিকল্পনা করেছে। আগামী সপ্তাহে হাউজ অব কমন্সে নতুন বছরের অভিবাসী লক্ষ্যমাত্রা সম্বলিত সরকারের অভিবাসী পরিকল্পনা উপস্থাপন করা হবে। তাতে বিভিন্ন ক্যাটাগরিতে অভিবাসী লক্ষ্যমাত্রার চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে বলে কানাডার বাংলা অনলাইন নতুনদেশ ডট কম সূত্রে জানা গেছে।

কানাডার ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মন্ত্রী আহমেদ হোসেন সিবিসি রেডিওকে বলেছেন,কানাডা সরকার আগামী বছরে কম করে হলেও চলতি বছরের সমপরিমান নতুন অভিবাসীকে স্বাগত জানাবে।

চলতি ২০১৭ সালের জন্য কানাডার অভিবাসী লক্ষ্যমাত্রা আছে ৩ লাখ।

ইমিগ্রেশন মন্ত্রীর এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষন করা হলে বিশিষ্ট ইমিগ্রেশন কনসালট্যন্ট, আমাজান ইমিগ্রেশন সার্ভিসেস এর প্রধান ওয়াজির হোসেন মুরাদ বলেন, সরকারের এই পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই। যদিও এই সংখ্যাটি বিশ্বের বিভিন্ন দেশের জন্য, বাংলাদেশ থেকে যারা কানাডায় অভিবাসী হতে চান- তাদের জন্যও এটি সুসংবাদ। কেননা, অভিবাসী গ্রহণের সংখ্যা বেশি হলে বেশি সংখ্যক বাংলাদেশির জন্য সুযোগ তৈরি হয়।

ইমিগ্রেশন কনসালট্যান্ট ওয়াজির হোসেন মুরাদ বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক দক্ষ ও উচ্চ শিক্ষিত মানুষ কানাডায় অভিবাসী হতে চান। যোগ্যতার প্রমান দিয়েই তারা কানাডা সরকারের উদার অভিবাসন নীতিমালার সুযোগ নিতে পারবেন বলে আমি মনে করি।

ইমিগ্রেশন মন্ত্রী বলেন, বর্তমানের লক্ষ্যমাত্রা ৩ লাখ নতুন অভিবাসীকে স্বাগত জানানো সরকারের জন্য স্বাভাবিক সংখ্যা। সরকার এর নীচে নামবে না। বরং ২০১৮ সালে এটি বাড়ানোর পরিকল্পনা আছে সরকারের।

Reneta

তিনি বলেন, কানাডীয়ানদের তাদের পরিবারের সদস্যদের নিয়ে আসার আকাঙ্ক্ষা এবং বিভিন্ন কোম্পানির শ্রম চাহিদা পূরনের কথা বিবেচনা করে সরকার অভিবাসী সংখ্যা ২ লাখ ৬০ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ করেছে।

ইমিগ্রেশন মন্ত্রী জানান, তিনি গত এপ্রিল থেকে অভিবাসন নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আলোচনা পরামর্শ করে আসছেন। এই সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন বছরের জন্য অভিবাসীর সংখ্যা নির্ধারন। একই সাথে কোন ক্যাটাগরিতে কী পরিমান অভিবাসী আনা হবে তা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি জানান, বিভিন্ন স্তর থেকে পাওয়া সুপারিশের আলোকে নতুন আভিবাসী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আগামী সপ্তাহে সেটি হাউজ অব কমন্সে পেশ করা হবে।

তিনি জানান, আগামী বছরে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী নেওয়া হবে ইকোনোমিক ক্লাশে। কারন এই ক্যাটাগরিতে অভিবাসীর চাহিদা সবচেয়ে বেশি। তার পর পরই থাকবে ফ্যামিলি ক্লাশ ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কানাডাবাংলাদেশ-কানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক

মে ২৫, ২০২৬

‘প্রথম একশ দিনেই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী’

মে ২৫, ২০২৬

সিটিকে ‘বড় দায়িত্ব’ দিয়ে ‘বাড়ি’ ছাড়লেন গার্দিওলা

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সহিংসতা ও যৌন সহিংসতা বৃদ্ধি: একটি কাঠামোগত বিশ্লেষণ

মে ২৫, ২০২৬

‘আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না’

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT