চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্রান্ত হয়েও দোষী আওয়ামী লীগ: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: সাধারণ শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আক্রান্ত করেছে। আর বিপরীতে আমাদের নেতা কর্মীদের দোষী সাব্যস্ত করেছে একটি মহল।

বুধবার আজিমপুর এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৮৮তম জম্মবার্ষিকী উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত দুস্থ, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন: বিএনপি আন্দোলনে ব‍্যর্থ হয়ে নোংরা রাজনীতির খেলা শুরু করেছে। যা শিক্ষার্থীদের আন্দোলনে স্পষ্ট হয়েছে। দলটি বারবার আন্দোলনে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ছাত্র আন্দোলনের গুজব ছড়িয়ে সুযোগ নিতে চেয়েছিলে বলে দাবি করেন কাদের।

বিএনপি নেতাদের সঙ্গে কূটনৈতিকদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন: তারা আন্দোলন ষড়যন্ত্রে ব‍্যর্থ হয়ে বিদেশীদের কাছে দেশের বদনাম করছে। তারা নালিশ পার্টি, তারা ষড়যন্ত্রকারী।

সড়কের আইনের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে বলে বিএনপি যে অভিযোগ করেছে তার জবাবে কাদের বলেন: শিক্ষার্থীদের কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ আইন করা হচ্ছে। কোথায় শুভঙ্করের ফাঁকি আছে তা তারা দেখিয়ে দিক।

ওবায়দুল কাদের বলেন: বঙ্গমাতা বাংলাদেশের নারী সমাজের ও রাজনৈতিক অঙ্গণে একটি আদর্শ। বঙ্গবন্ধুকে তিনি রাজনীতিতে সাহসী ভূমিকায় দেখতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর তার প্রেরণা পেয়ে বাংলাদেশ মানুষের জন্য সবসময় যুদ্ধ করে গেছেন। বঙ্গমাতার কারণে তিনি বঙ্গবন্ধু হয়ে উঠতে পেরেছিলেন।

Reneta

এ এফ এম ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবঙ্গমাতাবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাজিব রাজাকের বিরুদ্ধে নতুন অভিযোগ

পরবর্তী

শহিদুল আলম: হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন শুনানি বৃহস্পতিবার

পরবর্তী
শহিদুল আলম-জামিন আবেদন

শহিদুল আলম: হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন শুনানি বৃহস্পতিবার

‘লাতিন শক্তি’র ঘর হয়ে উঠেছে বার্সা

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT