চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের সংগঠনিক কার্যক্রম জোরদারে শেখ হাসিনার নির্দেশনা

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১০:০৫ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাংগঠনিক নির্দেশনা জোরদার করতে সংগঠনের সকল স্তরে চার দফা নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্দেশনার গুলোর মধ্যে মেয়াদোর্ত্তীণ সাংগঠনিক জেলাগুলোতে সম্মেলন অনুষ্ঠানসহ তিন দফা নির্দেশনা দেয়া হয়েছে।

এরই মধ্যে আওয়ামী লীগের দপ্তর থেকে জেলা-মহানগর-উপজেলা-থানা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক জোনগুলোকে দলীয় সভাপতির এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে: সারাদেশে ‘সদস্য সংগ্রহ অভিযান’ জোরদার করা। এলক্ষ্যে সাংগঠনিক জেলা গুলোকে কেন্দ্রীয় দপ্তর বিভাগ থেকে পহেলা মার্চের মধ্যে সদস্য সংগ্রহ বহি এবং ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এরপাশাপাশি, যেসকল জেলাগুলোতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেসকল জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। আর যেসকল সাংগঠনিক জেলাগুলোতে সম্মেলন অনুষ্ঠিত হয়নি, সেগুলো দায়িত্ব প্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করে সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সভাপতির তৃতীয় দফা নির্দেশনায় ৬ মার্চের মধ্যে মেয়াদোর্ত্তীণ সাংগঠনিক উপজেলা-থানা-পৌর-ইউনিয়ন-ওয়ার্ড ও ইউনিটগুলো সম্মেলন সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, মুজিববর্ষ উদযাপনের জন্য কেন্দ্রের সঙ্গে মিল রেখে কর্মসূচি গ্রহণ করতে বলা হয়েছে।

জেলা-মহানগর-উপজেলা-থানা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক জেলা গুলোর সভাপতি-সাধারণ সম্পাদক-আহ্বায়ক এবং যুগ্ম-আহ্বায়ককে পাঠানো নির্দেশনা পত্রে আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে বলা হয়েছেন: গত ২০ ও ২১ ডিসেম্বর’১৯ বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি সারাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১তম জাতীয় সম্মেলনআওয়ামী লীগসম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT