চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের মেয়র প্রার্থী খুলনায় খালেক, গাজীপুরে জাহাঙ্গীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাহাঙ্গীর আলম ও তালুকদার আবদুল খালেককে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে একটি বিশ্বস্ত সূত্র চ্যানেল আই অনলাইকে এ তথ্য নিশ্চিত করেছে।  সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

এর আগে, গাজীপুর ও খুলনার মোট ১৭জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার নেয় মনোনয়ন বোর্ড। যেখানে প্রত্যেক প্রার্থীর সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলা হয়।

এবারে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মোট দশজন জন। এরা হলেন: আজমতউল্লাহ খান, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মতিউর রহমান, কামরুল আহসান সরকার রাসেল, সুমন আহমেদ শান্ত বাবু, কাজী আলিমুদ্দিন, আব্দুর রব নয়ন, মো. ওয়াজেদুল মিয়া ও মো. শামসুল বারী।

এছাড়া খুলনা সিটি থেকে মনোনয়ন চেয়েছিলেন ৭ জন আওয়ামী লীগ নেতা। এরা হলেন: কাজী এনায়েত হোসেন, সরদার আনিসুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. শহীদুল হক, শেখ মোশাররফ হোসেন, শেখ সৈয়দ আলী এবং মো. আশরাফুল ইসলাম।

গণভবনে গাজীপুর এবং খুলনার আওয়ামী লীগ নেতারা

এর মধ্যে খুলনায় মনোনয়ন সংগ্রহ করা ৭ প্রার্থীর মধ্যে ছিলেন না তালুকদার আবদুল খালেক। বিভিন্ন সময় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে খুলনার মেয়র পদে নির্বাচন করার ব্যপারে অনীহার কথাও জানান তিনি।  তবে, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব চাইছিলো খুলনা সিটি করপোরেশনে নৌকার ভার যেনো; দীর্ঘ দিনের পরীক্ষিত সেনানী খালেকের হাতেই থাকে।  বর্তমানে তিনি খুলনার মংলা-রামপাল সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৫ ও ১৬ এপ্রিল পর্যন্ত। ২৩ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুলনা সিটি করপোরেশনগাজীপুর সিটি করপোরেশনলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT