চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হাস্যকর: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে বাদ রেখে জাতীয় ঐক্যের কথা বলা হাস্যকর মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটা জাতীয় ঐক্য নয়, সাম্প্রদায়িক ঐক্য।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

কাদের বলেন, ‘আওয়ামী লীগ আছে, ১৪ দল আছে, জাতীয় পার্টি আছে- সবাইকে বাদ দিয়ে জাতীয় হতে পারে না। এটা হচ্ছে সাম্প্রদায়িক ঐক্য। আওয়ামী লীগকে বাদ দিয়ে সাম্প্রদায়িক মেরুকরণ হচ্ছে।’

‘আপনারা বলুন আওয়ামী লীগের বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় নাকি! সব থেকে বড় দলকে বাদ দিয়ে জাতীয় কোনই ঐক্য আসলে হয় না। তারা সাম্প্রদায়িক করতে যাচ্ছে। এ বিষয়টা তাদের অনেকে বুঝতে পেরে বলেছেন এটা জাতীয় ঐক্য নয় গণতান্ত্রিক ঐক্য! তারা যে নামেই যাক জাতীয় ঐক্য এ শব্দদুটো না ব্যবহার করাই ভালো বলে আমি মনে করি।’

জোটের রাজনীতি প্রসঙ্গে এ নেতা বলেন: ‘প্রতিযোগিতা ভালো। গণতন্ত্র ইলেকশন মানেই তো প্রতিযোগিতা। সেটা হবেই, জোট তো হবেই। নির্বাচন সামনে আমরা আওয়ামী লীগ জোট করছি; বিএনপিতে জোট আছে অন্যান্য দলের জোট আছে। আমার ১৪ দল জাতীয় পার্টির সাথে আলাপ হয়েছে আমরা একসঙ্গে আছি দেশ চালাচ্ছি।’

নির্বাচনকালীন সরকারের আকার প্রসঙ্গে তিনি বলেন: ‘নির্বাচনকালীন সরকার কখন হবে? নির্বাচনকালীন সরকারের আকার কি হবে? এর কেবিনেটে কতজন মন্ত্রী থাকবেন, এটা পুরোপুরি প্রাইম-মিনিস্টার এর উপর নির্ভর করবে।’

Reneta

২৭ ডিসেম্বর নির্বাচন হতে পারে বলে যে একটা সম্ভবনার কথা শোনা যাচ্ছে তার জবাবে ওবায়দুল কাদের বলেন: ‘এ বিষয়ে আমি কথা বলতে পারি না। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়।’

‘এ বিষয়ে যদি আমরা রাজনীতিবিদরা কথা বলি তাহলে নির্বাচন কমিশন বিব্রত হবে। আমি মনে করি যে যার যার গণ্ডির ভিতরে থাকা উচিত। যে যার যতটুকু কথা বলার দায়িত্ব সে অনুযায়ী কথা বলা উচিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরজাতীয় ঐক্যনির্বাচনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT