চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসিতে ভারত-পাকিস্তান লড়াই তুঙ্গে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ শেষ হতে না হতেই দু’দেশের ক্রিকেট নিয়ে লড়াই শুরু হয়েছে অন্য মঞ্চে। আইনের বাইশ গজে। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে।

চুক্তিভঙ্গের দায়ে ভারতীয় বোর্ডের কাছ থেকে ৭ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে পাকিস্তান বোর্ড। তাদের বক্তব্য, ২০১৪ সালে ভারতীয় বোর্ডের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তাতে পরিষ্কার বলা ছিল, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে।

কিন্তু ভারতীয় বোর্ড পরিষ্কার বলে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি না পেলে কোনোভাবেই এই সিরিজ হওয়া সম্ভব নয়। ভারতীয় বোর্ড আরও বলেছে, ওই চুক্তি মানতেই হবে, এটা আইনত কোথাও বলা নেই।

দুবাইয়ে এশিয়া কাপ চলাকালীনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান এহসান মানি বলেছিলেন, ‘বন্ধুত্বপূর্ণভাবে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব নয়।’

যার জেরে আইসিসির বিশেষ মঞ্চে শুনানি শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া এই শুনানি চলবে বুধবার পর্যন্ত। যে শুনানি শুনছে মাইকেল বেলিফের নেতৃত্বাধীন তিন সদস্যের এক কমিটি।

ভারতীয় বোর্ডের এক কর্তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পাকিস্তান বোর্ডকে এক টাকাও ক্ষতিপূরণ দিতে তারা রাজি নয়। পিসিবির কেউ কেউ আবার মনে করেন, সফরে আসার ব্যাপারে ভারতীয় বোর্ড কর্মকর্তারা বিশেষ চেষ্টা করেননি। সব মিলিয়ে লড়াই তুঙ্গে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিভারত-পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT