চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইসিসি তো আর ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়!’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভীষণ খেপেছেন জাভেদ মিয়াঁদাদ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে তার ছবি সরিয়ে নেয়া, বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বহিষ্কার করার জন্য ভারতের দাবীসহ নানা কারণে ‘বড়েমিয়াঁ’র যত ক্ষোভ। এতকিছুর পর ঠোঁটকাটা স্বভাবের মিয়াঁদাদ চুপ করে থাকবেন না সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। চুপ করে থাকলেনও না। সময়মত ভারতের দিকে দাগলেন পাল্টা তোপ!

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনাসহ ৪৪ জনের মৃত্যুর পর পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক দিন দিন অবনতির দিকেই যাচ্ছে। রাজনীতি, কূটনীতির পাশাপাশি খেলাধুলাতেও পড়েছে সেটির প্রভাব। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য অনুরোধ করেছেন হরভজন সিং। বিসিসিআই তার চেয়েও একধাপ এগিয়ে, আগামী মে মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বহিষ্কারের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে ক্ষমতাধর বোর্ডটি।

এনিয়েই বিদ্রূপ করেছেন মিয়াঁদাদ। আইসিসির কাছে বিসিসিআইয়ের চিঠি দেয়াকে শিশুতোষ বলে ঠাট্টা করেছেন পাকিস্তান কিংবদন্তি, ‘বিসিসিআইয়ের বোকা আর শিশুতোষ দাবি আইসিসি মোটেও মেনে নেবে না। বিসিসিআইয়ের যুক্তি শোনার মতো আইসিসির কোনো সময়ই নেই। তারা একটা সংবিধানের মাধ্যমে তার সদস্য দেশগুলোর প্রতিযোগিতায় অংশ গ্রহণের অনুমতি দেয়।’

সৌরভ গাঙ্গুলিকেও এক হাত নিয়েছেন মিয়াঁদাদ। পাকিস্তানের সঙ্গে সবরকমের ক্রীড়া সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক। এ নিয়ে সৌরভকে ধুয়ে দিয়েছেন মিয়াঁদাদ।

‘আমার মনে হয় সৌরভ আগামী নির্বাচনে অংশ নিতে চায়। অথবা ভারতের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ারও ইচ্ছা আছে তার। এজন্য নির্বাচনের আগে নিজে সস্তা জনপ্রিয়তা কামানোর জন্য এসব কথা বলছে।’

পুলওয়ামায় হামলাকে কেন্দ্র করে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারতকেন্দ্রিক প্রতিষ্ঠান। তারও প্রতিবাদ করেছেন মিয়াঁদাদ, ‘ভারতের কাপুরুষতায় মাথা ঘামানোর সময় নেই। আমাদের নিজেদের চিন্তা নিজেদেরই করতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভেদ মিয়াঁদাদভারত-পাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT