চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসি ওয়েবসাইটে টাইগারদের সাফল্যচিত্র

রেজাউল করিম রেজাউল করিম
৩:২৩ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ঘরের মাঠে এশিয়া কাপে দুরন্ত ক্রিকেট খেলার পর টি-টুয়েন্টি বিশ্বকাপের সমাপ্তি কিছুটা হতাশা দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ দলের। বাছাইপর্বে দারুণ পারফর্ম দিয়ে টুর্নামেন্ট শুরু পর সুপার টেনে কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা।

তবে এই হতাশার মধ্যে অনেক অর্জন আছে তাদের। বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান ও বোলাদের তালিকায় জয়জয়কার টাইগারদের। শীর্ষ দশ ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় সব মিলিয়ে ছয়জন রয়েছেন বাংলাদেশের।

এর পাশাপাশি টুর্নামেন্টে ৫০ জন খেলোয়াড়কে নিয়ে করা আইসিসির ‘সুপার হিরোস’ তালিকায় রয়েছেন পাঁচ টাইগার।

সেরা রান সংগ্রাহক

বিশ্বকাপের আর মাত্র তিনটি ম্যাচ বাকি। দুই সেমিফাইনাল ও ফাইনালের আগে এ পর্যন্ত রান সংগ্রহের তালিকায় সবার উপরে রয়েছেন বাংলাদেশ ওপেনার  তামিম ইকবাল। বাছাইপর্ব ও সুপার টেন মিলে ৬ ম্যাচে টাইগার ওপেনারের রান সংখ্যা ২৯৫। ৭৩ দশমিক ৭৫ গড়ের সঙ্গে ১৪২ দশমিক ৫১ স্ট্রাইক রেট। প্রথম বাংলাদেশী হিসেবে টি-টুয়েন্টিতে শতরান তুলে নিয়েছেন এই বিশ্বকাপেই। করে একটি হাফসেঞ্চুরিও।

সংগ্রাহকদের শীর্ষ দশে তামিম ছাড়াও বাংলাদেশ থেকে রয়েছেন সাব্বির রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসান। তালিকার পাঁচে থাকা সাব্বিরের রান ১৪৭। ৭ ম্যাচে ১২৩ দশমিক ৫২ স্ট্রাইক রেট ও সাড়ে ২৪ গড়ে এই রান করে তিনি। আর নবম স্থানে থাকা সাকিবের রান ১২৯। একটি হাফসেঞ্চুরি ও ৩২ দশমিক ২৫ গড়ে এই রান করে বিশ্বসেরা অলরাউন্ডার।

Reneta

শীর্ষ দলে বাংলাদেশীরা ছাড়া একাধিক খেলোয়াড় রয়েছেন শুধু আফগানিস্তানের। ২২২ রান করে তালিকার দুই নম্বরে রয়েছেন আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।আর ১৪১ রান নিয়ে তালিকার আট নম্বরে রয়েছেন আসগার শায়েখজাই।

শীর্ষ দশ ব্যাটসম্যানদের মধ্যে অন্যরা হলেন- ভারতের বিরাট কোহলি(চার ম্যাচে ১৮৪), ইংল্যান্ডের জো রুট(চার ম্যাচে ১৬৮), সাউথ আফ্রিকার কুইনটিন ডি কক(তিন ম্যাচে ১৪৪), অস্ট্রেলিয়ার উসমান খাজা(চার ম্যাচে ১৪৩) ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল(তিন ম্যাচে ১২৫)।

সবচেয়ে বেশী উইকেট শিকারি

বোলারদের শীর্ষ তালিকায় তিন নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। ৭ ম্যাচে তিনি নিয়েছেন ১০ উইকেট। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে পেসার কাটার মুস্তাফিজ আছেন তালিকার পাঁচ নম্বরে। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

বোলারদের শীর্ষ দশ তালিকার আরেক সদস্য পেসার আল-আমিন হোসেন। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনি রয়েছেন তালিকার আট নম্বরে।

বোলাদের শীর্ষ দশে সবার উপরে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৭ ম্যাচে তার উইকেট সংখ্যা ১২টি। ১১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংলিশ স্পিনার রশিদ খান।

শীর্ষ দশের অন্য সদস্যরা হলেন-নিউজিল্যান্ডের মিচেল সান্টনার(চার ম্যাচে ৯ উইকেট), নিউজিল্যান্ডের ইশ সোদি(চার ম্যাচে ৮ উইকেট), অস্ট্রেলিয়ার জেমস ফকনার (চার ম্যাচে ৮ উইকেট), ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল(চার ম্যাচে ৭ উইকেট) ও নেদারল্যান্ডসের পল ভ্যান ম্যাকিরিন(তিন ম্যাচে ৬ উইকেট)।

সুপার হিরো

এছাড়া প্রতি দলের খেলোয়াড়দের নিয়ে ৫০ জনের যে ‘সুপার হিরোস’দের তালিকা করেছে আইসিসি তাতে বাংলাদেশ থেকেই বেশি তারকার জায়গায় পেয়েছেন। এই তালিকায় রয়েছেন পাঁচজন তারকা-মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিজুর রহিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি২০ বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT