চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল নিলাম ‘অমর্যাদাকর ও নিষ্ঠুর’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। নিলামের ধরনকে ‘অমর্যাদাকর এবং নিষ্ঠুর’ বলে উল্লেখ করেছে তারা। এই প্রথম কোন ক্রিকেট প্রশাসক দেশ থেকে খোলাখুলি সমালোচনা করা হল নিলামের ব্যাপারে।

নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী হিথ মিলস বলেছেন, ‘আমি মনে করি পুরো সিস্টেমটি প্রাচীন এবং গভীরভাবে খেলোয়াড়দের জন্য অমর্যাদাকর, সারা পৃথিবী তাদের গরুর পালের মত সাড়ম্বরে প্রদর্শন করতে দেখছে।’

মিলসের মন্তব্যকে সমর্থন করেছেন ওয়েলিংটন ক্রিকেটের সাবেক প্রধান নির্বাহী পিটার ক্লিনটন। টুইটারে লিখেছেন, ‘আইপিএল নিলাম এমন একটি অমানবিক, নিষ্ঠুর এবং অপ্রয়োজনীয় পদ্ধতি হয়ে উঠেছে যে, দেখে সহজেই বোঝা যায় এটা হতাশাজনক, মধ্যযুগীয় যুগে রয়েছে।’

মিলস বলছেন এই নিলাম পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা দরকার, যেখানে খেলোয়াড়দের অনেক বেশি সম্পৃক্ততা থাকবে, ‘আইপিএলের অনেক ভাল দিক রয়েছে, এটা ক্রিকেটের জন্যও দারুণ। কিন্তু আমি খেলাধুলার অন্য অংশের ক্রীড়াবিদদের দিকে তাকানোর কথা বলছি।’

মিলসের ভাষ্য, ‘কিছু খেলোয়াড়ের জন্য যদিও অনেক ভাল হচ্ছে কিন্তু সংখ্যাগরিষ্ঠই সিস্টেমে পরিবর্তন দেখতে চায়। তারা চায় বন্ধ দরজার পেছনে কোচ এবং মালিকদের সঙ্গে আলোচনা করতে।’

মিলস বলছেন, নিলাম সিস্টেম খেলোয়াড়দের অসহায় করে তোলে এবং তাদের নিয়তির উপর নিজেদের কোন নিয়ন্ত্রণ নেই।

Reneta

ভারতীয় মিডিয়া জানাচ্ছে, আইপিএল প্রশাসনও আগামীতে নিলাম পদ্ধতি নিয়ে ভিন্ন কিছু করতে আলাপ-আলোচনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল নিলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT