চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনজীবীর পোশাকে আদালতে ফিরেছেন সাবেক তিন মন্ত্রী

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১২:৫৭ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, আদালত
A A

আইনজীবীর পোশাকে আবার প্রিয় প্রাঙ্গন সুপ্রিম কোর্টে মামলা পরিচালনায় ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তিন মন্ত্রী।

একাদশ জাতীয় সংসদে মন্ত্রীর দায়িত্ব পালন করা
অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। একসময় ছিলেন আইনজীবী সমিতির নেতা। এখন তিনজনই সাবেক মন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভা গঠনের পর রোববার তিনজনই ফিরেছেন আইন পেশায়।

রোববার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতেছিলেন তিন সাবেক মন্ত্রী। যেখানে তাদের সাথে দেখ করতে আসেন আইনজীবী বন্ধুরা।

তিন সাবেক মন্ত্রী আবার আইন পেশায় ফেরা নিয়ে বলেন, দীর্ঘদিন আইন পেশায় থেকে মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এখন আমরা দায়িত্বে নেই। তবে যারা আমাদের মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছেন তারাও রাজনৈতিক ভাবে পরিপক্ক। তারাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের প্রিয় প্রাঙ্গন সুপ্রিম কোর্টে আবার আইন পেশায় ফিরে এসেছি। এতদিন এই অঙ্গনকে অনেক মিস করেছি।

সাবেক রেলমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নূরুল ইসলাম সুজন এবারও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার মন্ত্রী না থাকায় আইন পেশা পরিচালনায় বাধা নেই। তাই রোববার সকালেই চলে এসেছেন সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম বিগত সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও পরবর্তীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রিত্বের সময়টা আইন পেশা থেকে ছিলেন দূরে। এখন সাবেক হওয়ায় আবার কোর্ট গাউনে ফিরেছেন সর্বোচ্চ আদালতে।

Reneta

অন্যদিকে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাহবুব আলী বিগত সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারেননি এই আইনজীবী। তাই আবার ফিরেছেন আইন পেশায়। রোববার সকালে আইনজীবীর পোশাকে মাহবুব আলীকে দেখা যায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মন্ত্রীসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT