চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইন করে ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধের দাবি ডাকসু’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ন ২৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন করে ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ডাকসু। ডাকসুর গঠনতন্ত্রে এ বিষয়ক একটি ধারা সংযোজন করাসহ সিনেট, সিন্ডিকেটসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আইনানুগ বডিতে এই ধারা সংযোজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার ডাকসুর নির্বাহী কমিটির সভায় এ দাবি তুলে ধরা হয়। সভা শেষে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে সভার বিষয়ে কথা বলেন ঢাবি উপাচার্য এবং ডাকসু সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।

তিনি বলেন: সভার বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন। সভায় অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে রয়েছে লাইব্রেরি সম্প্রসারণ, আবাসন সংকট নিরসন, গণরুমের মান উন্নয়ন, পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটানো, ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনৈতিক তৎপরতা প্রতিহত এবং আইন করে তা নিষিদ্ধের বিষয়টি ডাকসুর পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন বলেন: ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের বিষয়টি আজকের নির্বাহী সভার এজেন্ডাভূক্ত ছিল। সভায় এটি নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বসম্মতিক্রমে ধর্মভিত্তিক রাজনীতি ডাকসুর প্রস্তাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এটি আইন করে নিষিদ্ধের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন: একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের বিষয়ে প্রশাসন পর্যালোচনা সাপেক্ষে নতুন করে সিদ্ধান্তসহ গণরুম (আবাসন সংকট), পরিবহন সংকট, লাইব্রেরী সম্প্রসারণের বিষয়গুলো প্রস্তাব আকারে তুলে ধরা হয়েছে।

Reneta

সভায় ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিলেন জিএস গোলাম রাব্বানী। আর ভিপি নূরুল হক নূর জরুরি কাজ থাকায় সভা শেষ না করে চলে যান বলে জানান সাদ্দাম হোসেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসু
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT