কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রৌশন আরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জানা যায়, কঙ্গোর কিনশাসা নামক স্থানে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এসপি (কমান্ডার) ফারজানাসহ রৌশন আরা বেগমকে বহনকারী গাড়ির চালকও আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক দপ্তর থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
রৌশন আরা বাংলাদেশের প্রথম মহিলা এডিশনাল আইজি এবং পুলিশ স্টাফ ট্রেনিং কলেজের প্রথম মহিলা রেক্টর।







