চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএসে যাওয়া ব্রিটিশ আইসক্রিম বিক্রেতার আকুতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফের রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করে সবার কাছে বেশ পরিচিতি লাভ করেছিলেন ১৭ বছরের কিশোর আসিল মুথানা। কিন্তু হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যায় কিশোরটি। এ নিয়ে চারিদিকে হইচই পড়ে যায়। 

এক সময় জানা যায়, সে তার ভাই নাসির এবং এক বন্ধুর সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সিরিয়ায় পাড়ি দিয়েছেন। কিন্তু দীর্ঘ পাঁচ বছর পর সিরিয়ার কারাগার থেকে মুক্তি নিয়ে মুথানা এখন মায়ের সাথে দেখা করতে বাড়ি ফিরে আসার আকুতি জানিয়েছেন।

তবে তার পরিবার তাকে এত বছর খুঁজে না পেয়ে মারা গেছে ভাবলেও এখন এমন আকুতি আবেদনের জন্য মুথানার মা ছেলের বাড়ি ফিরে আসার আবেদনের সমর্থন দিয়েছেন।

বর্তমানে ২২ বছর বয়সী মুথানার দাবি, তিনি জঙ্গিগোষ্ঠির সাথে যোগ দিতে সিরিয়া পাড়ি জমাননি বরং সিরিয়ায় যাওয়ার পথে দরিদ্রদের সাহায্য করতে চেয়েছিলেন।

এরপরে মুথানা সিরিয়ায় আসার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, খিলাফত ঘোষণার আগেই আমি প্রথম আইএসে এসেছিলাম। এমনকি আমরা যখন এসেছি তখন আইএসের মিডিয়াতে সিরিয়ার দরিদ্র জনগণকে সহায়তা করছে এসব বিষয় প্রচার করা হয়েছিল।

মুথানা সিরিয়ার একটি গোপন কারাগারে বন্দী রয়েছে যেখানে ৫ হাজার বন্দিকে আটক রাখা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতারা কারাগারের বন্দীদের মধ্যে রয়েছেন।

Reneta

মুথানার মা উম্মে আমিন বলেন, তিনি ‘চরম আনন্দ’ অনুভব করেছেন, যে তার ছেলে এখনও জীবিত রয়েছে।

এক বিবৃতিতে, তিনি ব্রিটিশ কর্তৃপক্ষকে তার ছেলেকে ঘরে ফিরতে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

উম্মে আমিন বলেন, আমরা আপনার (কুর্দিশ কর্তৃপক্ষের) বিরোধী নই, তবে আমি একজন মা তার সন্তানের প্রতি যে যত্ন রেখেছেন তা নিয়ে লিখছি, আমার স্বামী চিন্তায় হাসপাতালে ভর্তি।

‘‘আমার ছোট্ট ছেলেটি আইএসের দ্বারা প্ররোচিত হয়েছিল এবং তাকে বিভিন্ন বিষয় বুঝিয়ে ব্রেইন ওয়াশ করা হয়েছিল। তার যখন ১৭ বছর বয়স ছিল, সে কোনটা সঠিক এবং কোনটা ভুল এই বিষয়গুলো বুঝত না। অনেকটা আবেগ তাড়িত হয়ে আইএসে যোগ দিয়েছিল।’’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

মে ১১, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১১, ২০২৬

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬

শেষ হয়েও হচ্ছে না শেষ ‘মানি হেইস্ট’!

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT