চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস নয়, দেশীয় সন্ত্রাসীরাই নাশকতা চালাচ্ছে: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তবে তাদের মতাদর্শী অনুসারীরা আছে। তারাই ধর্মের নামে অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ের নাশকতা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এসময় সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলায় আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে এসব হামলা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার রাজধানীর ধানমন্ডির সুফিয়া কামাল কমপ্লেক্সে জঙ্গিবাদ বিরোধী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন: জঙ্গিদের সকল নেটওয়ার্ক আইনশৃঙ্খলা বাহিনীর নখদর্পণে থাকার ফলে জঙ্গি দমনে আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি।

এছাড়া জাতীয় পর্যায়ে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

এসময় তিনি বলেন: এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগাম তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিলো। হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। জঙ্গিবাদ এখন বিশ্বের বড় সমস্যা। আর সে সমস্যা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

Reneta

শনিবার ভোর সাড়ে চারটার দিকে খিলগাঁওয়ের শেখের জায়গা নামের এলাকায় র‌্যাব-৩ এর অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় একজন মোটরসাইকেল আরোহী দ্রুত ওই সেদিকে এগিয়ে আসে। তখন র‌্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে সে তা অমান্য করে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। তাকে ধরতে গিয়ে র‌্যাবের দুই জন সদস্য আহত হন। এক পর্যায়ে ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে বোমা বের করার চেষ্টা করলে র‌্যাবের গুলিতে নিহত হন।

এ ঘটনার একদিন আগে গতকাল শুক্রবার দুপুরে আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলায় বোমাবহনকারী নিহত হন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়। তাদেরকে সামরিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

তার আগের দিন চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা। সেখানে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি তারা জঙ্গি এবং তাদের পরিবারের সদস্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি হামলাডিএমপিডিএমপি কমিশনার
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT